IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে মা-মেয়ের আত্মহত্যা

আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে মা-মেয়ের আত্মহত্যা

লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে এক সাথে এক ঘরে গলায় ফাঁস দিয়ে মা মেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ভ্যান চালক আরিফুল ইসলাম গতকাল সকালে প্রতিদিনের ন্যায় তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। সকাল সাড়ে ৮টার দিকে নাস্তা করার জন্য বাড়িতে এসে তিনি ঘরে দেখতে পান তার স্ত্রী সাবিনা (২৬) ও মেয়ে আফরোজার (৮) লাশ শয়নঘরে ঝুলছে। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, আরিফুল ইসলামের স্ত্রী সাবিনার সাথে ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে ঝগড়া হয়। গত শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সোহাগের নেতৃত্বে একটি শালিসি বৈঠক হয়। ওই বৈঠকে গৃহবধূর সাবিনা এবং তার মেয়ে আফরোজাকে (৮) অভিযুক্ত করে রায় প্রদান করা হয়। অনুমান করা হচ্ছে এর সালিশি বৈঠকের রায়ের প্রতি ক্ষুব্ধ হয়ে তারা মা মেয়ে দুজনে একসাথে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে ইউপি সদস্য রুহুল আমিন সোহাগ বলেন, গত শুক্রবার সন্ধ্যায় সালিসি বৈঠক হয়েছে তবে ওই বৈঠকে দু’পক্ষকে মিল করে দেওয়া হয়েছে। এখানে অভিযুক্তের কোন বিষয় নেই।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ মরগে প্রেরণ করা হয়েছে। এখনো এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news