IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ৯৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪, ট্রাক জব্দ

অভিনব কায়দায় মাদক পাচার

চাঁপাইনবাবগঞ্জে ৯৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪, ট্রাক জব্দ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি অপারেশন দল।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন হরিপুর বোর্ডঘর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এসময় একটি ট্রাক জব্দ করা হয়।

জানা যায়, একটি কার্গো ট্রাকের ব্যাক ডালার বডির মধ্যে লবণের বস্তার নিচে বিশেষ কায়দায় গাঁজার চালানটি চাঁপাইনবাবগঞ্জে শহরের মধ্যে আসছিল।

আটককৃত ব্যক্তিদ্বয় শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে মিঠুন (৩০), একই উপজেলার চককিত্তি ইউনিয়নের কালপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে আল আমিন (১৯), শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি ধনিপাড়া এলাকার আব্দুল আলিমের ছেলে তারেক (২৭) ও বালিয়াদিঘি দক্ষিণপাড়া এলাকার জালাল উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম ওরফে টাগু (৩০)।

মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একে অপরের যোগসাজশে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

জেলা ডিএনসি কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন’এর দিকনির্দেশনায় “ক” সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news