IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> নগর-গ্রাম >> রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা পরিষদ নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা পরিষদ নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ২০২২/২৩ অর্থ বছরে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিনের নেতৃত্বে পরিষদের সদস্য ও কর্মকর্তা কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে, রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জেলা পরিষদ ও এর কর্মকর্তা হিসাবে নির্বাচিত হয়েছেন ।

বুধবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্য্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীর এর কাছ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে শ্রেষ্ঠ সম্মাননা পদক গ্রহণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হক, উপ পরিচালক শাহানা আক্তার জাহানসহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়ার সাংবাদিকবৃন্দ।

পদক প্রাপ্তিতে বাজশাহী বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news