IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> রায়গঞ্জের নিজামগাতী সড়কের বেহাল দশা

রায়গঞ্জের নিজামগাতী সড়কের বেহাল দশা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের নিজামগাতী চৌরাস্তা কাঁঠাল তলা থেকে মাহমুদুল হাসানের বাড়ী হয়ে নিজামগাতী পূর্বপাড়া জামে মসজিদ পর্যন্ত মাত্র দুই কিলোমিটার কাঁচা রাস্তা পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সড়কের বিভিন্ন জায়গায় ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দের কারণে সিএনজি, অটোভ্যান ও ইজিবাইকসহ বিভিন্ন ধরণের যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। দুই কিলোমিটার সড়কের প্রায় দের কিলোমিটার অংশের অবস্থা বেহাল হয়ে পড়েছে।

এরপরও নিজামগাতী পূর্বপাড়া জামে মসজিদ থেকে নিজামগাতী চৌরাস্তা কাঁঠাল তলা হয়ে হাটপাঙ্গাসী, গ্রামপাঙ্গাসী, ভদ্রঘাট, জেলা সদর ও উপজেলায় অটোভ্যন, ইজিবাইক, মোটরসাইকেল, বাইসাইকেল ও পায়ে হেটে নিরুপায় হয়ে চলাচল করছে এ পথের কয়েক হাজার মানুষ।

এরই মধ্যে কয়েক দিনের বৃষ্টিতে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে কাঁদা-আর কাঁদা। দীর্ঘদিন হলো সড়কটি পাকা না হওয়ায় ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

সোমবার নিজামগাতী গ্রামের মোনসেফ দোকানদার, ওয়াজেদ আলী, আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, আয়ুব আলী ও সুরুজ্জামানের সাথে কথা হলে তারা জানান, আমাদের এলাকার রাস্তাটি কাঁচা হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

এদিকে নিজামগাতী গ্রামের আসাদুল ইসলাম হামজেলা ও ইউপি সদস্য মামুন সেখ বলেন, এই কাঁচা রাস্তা দিয়ে কোমলতা শিক্ষার্থী ও হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। আমাদের সকলের দাবি এখানকার জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করা হোক।

এমতাবস্থায় উক্ত জনগুরুত্বপূর্ণ কাঁচা সড়কটি পাকা করার জন্য উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান, অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম নান্নু তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকারসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news