IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> নগর-গ্রাম >> মান্দায় ছিনতাই চক্রের দুই জন গ্রেপ্তার

মান্দায় ছিনতাই চক্রের দুই জন গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মহাসড়কে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকেরা হলেন, উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের আনিছার রহমানের ছেলে মেহেদী হাসান (২৪) ও বড়পই মধ্যপাড়া গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে দুর্জয় আহমেদ (১৯)।

পুলিশ সূত্র বলছে, বেশকিছু দিন ধরে নওগাঁ-রাজশাহী মহাসড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা মোটরসাইকেল আরোহী। এরা ব্যাটারি চালিত চার্জারভ্যানের নারী যাত্রীদের টার্গেট করে পিছু নেয়। সুযোগ বুঝে নারীদের ভ্যানিটিব্যাগ ও স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী সামসুন্নাহার বলেন, গত ২১ সেপ্টেম্বর আমি স্বামীর বাড়ি থেকে ব্যাটারি চালিত চার্জারভ্যানে বাবার বাড়ি গনেশপুর গ্রামে যাচ্ছিলাম। পথে সাতবাড়িয়া মোড়ের অদুরে পেছন থেকে আসা মোটরসাইকেলের দুই যুবক তার ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে একটি স্মার্টফোন, সোনার কিছু গহনা ও ৮৭০ টাকা ছিল। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।’

মান্দা ইউনিয়ন পরিষদের সদস্য মমতা হেনা ফেন্সি বলেন, ‘গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রাত ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে ফেরিঘাটে যাচ্ছিলাম। পথে টেক্সটাইল কলেজের কাছে আমার ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া ব্যাগে ১১ হাজার ৮০০ টাকা ও একটি স্মার্টফোন ছিল।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মহাসড়কে ছিনতাই ঘটনায় মেহেদী হাসান ও দুর্জয় আহমেদ নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়ায় একটি স্মার্টফোন ও একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তার দুই যুবককে আজ রোববার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031