IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> নগর-গ্রাম >> প্রতিবন্ধীদের কটাক্ষ করলেন নওগাঁ প্রাণীসম্পদ কর্মকর্তা

প্রতিবন্ধীদের কটাক্ষ করলেন নওগাঁ প্রাণীসম্পদ কর্মকর্তা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : প্রতিবন্ধীদের নিয়ে কটাক্ষ করার অভিযোগ উঠেছে নওগাঁ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মহির উদ্দীন এর বিরুদ্ধে। ঘটনার পর তার শাস্তি চেয়েছেন স্থানীয় প্রতিবন্ধীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাণীনগর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে ছাগল ও ভেড়ার পিপি আর রোগমুক্ত করণের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতীথির বক্তব্যে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মহির উদ্দীন প্রতিবন্ধীদের কটাক্ষ করে কথা বলেন।

এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে, স্মার্ট মানুষ দরকার। প্রতিবন্ধী মানুষদের দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া যায় না। নেংড়া, খোড়া মানুষদের দিয়ে স্মার্ট দেশ গড়া সম্বব নয়। তাই স্মার্ট মানুষ দরকার, স্মার্ট দেশ গড়ার জন্য। অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রতিবন্ধীরাও উপস্থিত ছিলেন। এমন বক্তব্যের পর তারা চরমভাবে ব্যতিত হয়েছেন ও কষ্ট পেয়েছেন। একজন দায়িত্বশীল কর্মকর্তার মুখে সরাসরি প্রতিবন্ধীদের নিয়ে এমন কথা বলা উচিত নয় বলে তারা এই কর্মকর্তার শাস্তি দাবি করেছেন।

অনুষ্ঠানে উপিস্থত ছিলেন, উপজেলার খট্টেশর ইউনিয়ন এর প্রাণীসম্পদ সেবা ও পরামর্শদানকারী নাহিদ আক্তার নয়ন। কথা হলে তিনি বলেন, আমি নিজেও একজন শারীরিক প্রতিবন্ধী। তবুও জীবিকা নির্বাহ করে যাচ্ছি কারো করুণা ছাড়াই। সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে তিনি কিভাবে আমাদের কটাক্ষ করে এমন কথা বলতে পারেন। সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও ভূমিকা রাখতে রাখছি।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদেরও ভূমিকা রয়েছে। দেশের অনেক সেক্টরে প্রতিবন্ধীরা ভূমিকা রাখছে। বর্তমান সরকার প্রতিববন্ধীদের দিকে বিশেষ নজর দিয়েছেন। এই কর্মকর্তার অপসারণ দাবি করছি। এমন কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিরেন চন্দ্র নামের আরেকজন প্রাণীসম্পদ সেবা ও পরামর্শদানকারী বলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহির উদ্দীন প্রতিবন্ধীরে উদ্দেশ্য করে বলেছেন প্রতিবন্ধী মানুষদের দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া যায় না। নেংড়া, খোড়া মানুষদের দিয়ে স্মার্ট দেশ গড়া সম্বব নয়। এমন কথা বলা তার উচিত হয়নি। তিনি স্মার্ট বাংলাদেশ প্রসঙ্গে অন্য উদারহণ দিতে পারতেন। তার ক্ষমা চাওয়া উচিত।

বিয়টি নিয়ে কথা হলে নওগাঁ সরকারি কলেজেন সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ প্রফেসর শরিফুল ইসলাম খান বলেন, অনেক সময় আমরা লক্ষ্য করি নানাভাবে প্রতিবন্ধীরা বৈষম্যের শিকার। এ বৈষম্যই তাদের সমাজ থেকে ধীরে ধীরে দূরে ঠেলে দেয়। এর ফলে তারা সমাজের বাকি দশজনের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। সাংবিধানিকভাবে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকারের কথা বলা আছে। বর্তমান সরকারও প্রতিবন্ধীদের নিয়ে নানামূখী উদ্যোগ গ্রহণ করেছেন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অংশীদার প্রতিবন্ধীরাও। প্রতিবন্ধীদের উদাহরণ টেনে তাদের কটাক্ষ করে কথা বলা একজন কর্মকর্তার উচিত হয়নি। এমন বৈষম্যেমূলক আচরণ থেকে বিরত থাকা উচিত। দায়িত্বশীল জায়গা থেকে এমন আচরণ হতাশাজনক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মহির উদ্দীন বলেন, আমি প্রতিবন্ধীদের ইঙ্গিত করে কোন ধরনের কথা বলিনি। যে বা যারা অভিযোগ করেছেন তাদের অন্যকোন উদ্দেশ্য বা ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। তার পরও আমি বিষয়টি নিয়ে অভিযোগকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছি। এর বেশি কিছু বলার নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031