IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন এমপি জিয়াউর

গোমস্তাপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন এমপি জিয়াউর

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকায় গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেছেন চাপাইনবাবগন্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।

বুধবার (৪ অক্টোবর) গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।

তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদের ৪৪-চাপাইনবাবগন্জ-২ আসনের উপ- নির্বাচনে জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে গত ৮ মাসে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। এছাড়া, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দ প্রদান, অবহেলিত জনগোষ্ঠীর কথা মাথায় রেখে রাস্তাঘাট, ব্রীজ, কালভার্টের নির্মাণ, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাঁধ, ও সেতু নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, রহনপুরে অনার্স পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র চালু, সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ, রহনপুর পৌরসভায় বিভিন্ন উন্নয়ন বরাদ্দসহ শহরের যানজট নিরসনে বাইপাস রাস্তা নির্মাণে পদক্ষেপ গ্রহণ, রহনপুর রেলওয়ে শুল্কস্টেশনের অবকাঠামোগত উন্নয়ন করে রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নিকট যৌক্তিক দাবী উপস্থাপন এবং জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য প্রদান।

তিনি আরও জানান, বর্তমানে তিন উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। তার মেয়াদকাল শেষ হওয়ার আগে চলমান এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে চিন্তাভাবনা হচ্ছে জনবান্ধব। তাই যখনই এলাকার মানুষের জন্য উপরমহলে যোগাযোগ করি তখন আশানুরূপ সাড়া পায়। ফলে এলাকার উন্নয়নের ক্ষেত্রে সমস্যা হয় না।

তিনি প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর এবং সরকারের মন্ত্রীদের সহযোগিতার জন্যে এলাকায় এত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন সম্ভব হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিয়াউর রহমান এমপি বলেন, তার নির্বাচনী এলাকা গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনে প্রস্তাবনা দেয়া হয়েছে। তার এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, গোমস্তাপুরপ মাধ্যমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র চালু বিষয়ে সংশ্লিষ্ট রা যোগাযোগ করলে পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। রহনপুর ইউনিয়নের ঐতিহাসিক স্থাপনা ষাড়বুরুজ ও রামদাসবিলে পর্যটন কেন্দ্র স্থাপনে প্রন্ততত্ব বিভাগের সহায়তায় নেয়া হবে বলে জানানো হয়। তিন উপজেলায় কেন্দ্রীয় গোরস্থান নির্মাণে তার ভূমিকা থাকবে বলে তিনি উল্লেখ করেন। রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনে রেললাইন সম্প্রসারণে তার শক্তিশালী ভূমিকা থাকবে বলে তিনি জানান। তার নির্বাচনী এলাকায় মাদক নির্মূলে তার ভূমিকা থাকবে বলে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গাফফার মুকুল, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান ইয়াশিন আলী শাহ, নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান পিয়ার জাহান, গোলাম কিবরিয়া হাবিব ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মাষ্টার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728