IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলন
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে তিন বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

বদলগাছীতে তিন বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ধর্ষণ, গণধর্ষণ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মানিক (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ১৯শে অক্টোবর বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড় টায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে দুধকুড়ি গ্রামে অভিযুক্তের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃত মানিক বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দুধকুড়ি গ্রামের মৃত মজিবরের ছেলে। ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা মা ঢাকায় চাকুরী করেন। এই সুবাদে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে দুধকুড়ি গ্রামে নানীর বাড়িতে বসবাস করতেন ঐ শিশুটি। ১৯ শে অক্টোবর পাশের বাড়িতে মানিকের মেয়ে আয়াতের সাথে খেলাধুলা করার জন্য শিশুটি গেলে আয়াতের বাবা অভিযুক্ত মানিক সুযোগ বুঝে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পরদিন ২০শে অক্টোবর সকালে শিশুটির প্রস্রাব করতে সমস্যা হলে বিষয়টি শিশুটি তার নানীকে বিষয়টি জানান। এবং শিশুটিকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় শিশুর নানী বাদী হয়ে ২১শে অক্টোবর (শনিবার) রাতে থানায় একটি শিশু ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করে বদলগাছী থানা পুলিশ।

শিশুটির নানী বলেন, আমার নাতনীর প্রস্রাবের সম্যসা হলে সে আমাকে বলে আয়াতের বাড়িতে আয়াতের বাবা আমাকে এসব করেছে। আমি বিষয়টি জানার পর গ্রামের মাতব্বরকে সব খুলে বলি তখন আমার পরিবার ও গ্রামবাসীরা আমাকে থানায় মামলার পরামর্শ দেই। আমি বাদী হয়ে থানায় শিশু ধর্ষণ মামলা করেছি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং ঐ হাসপাতালে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে দুপুরের পর নওগাঁ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031