IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার‘অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই মূল চালিকাশক্তি মাদক-জুয়া’নিত্যপণ্যের বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা দিনব্যাপী কর্মশালানতুন করে উত্তপ্ত ভারতের মণিপুর, দুই দিনের রক্তক্ষয়ী হামলা, নিহত ৬সিরাজগঞ্জে নাট্য সংগঠন নাট্যলোক এর উত্তর বাংলার প্রথম স্টুডিও থিয়েটার হল সিরাজগঞ্জে এর উদ্বোধন উদ্বোধনভিপি সম্পত্তির জমি নিয়ে সংঘর্ষ ; ৫ দিন পর আহত মাসুদের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধারগাজী লুৎফর রহমান অরুণের মৃত্যুবার্ষিকীতে বন্ধুসভার কবর জিয়ারতনিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ড
Home >> নগর-গ্রাম >> শার্শায় মন্দিরে ছাত্রলীগ নেতার অর্থ প্রদান

শার্শায় মন্দিরে ছাত্রলীগ নেতার অর্থ প্রদান

ধূমকেতু প্রতিবেদক, বেনাপোল : দুর্গাপূজার দশমিতে যশোর জেলার শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের ৩টি প্রতিমা মন্দিরে নগদ অর্থ সহায়তা দান এবং অর্চণা প্রতিযোগীদের মাঝে বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করেন ঐ এলাকার তরুণ রাজনীতিবীদ, সমাজসেবক, সাবেক প্রচার সম্পাদক (শার্শা উপজেলা ছাত্রলীগ), ৩নং বাহাদুরপুর ইউনিয়নের বর্তমান সভাপতি-এনামুল হক মুকুল (২০২২ ইং সনে বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থী ছিলেন)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) এলাকার জনপ্রিয় এই ছাত্রনেতা উল্লিখিত ইউনিয়নে ৩টি পূজা মন্ডপ পরিদর্শণে যান। খবর নিয়ে জানা গেছে, প্রতিটি পূজা মন্ডপে আরতি পূজা প্রতিযোগীতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়, সেসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এই তরুণ ছাত্র নেতা।

বেলা ৩টায় তিনি সর্বপ্রথম শাখারীপোতা পূজা মন্ডপ পরিদর্শণ করেন, মন্ডপের সভাপতি শ্রী গোলক মজুমদার ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর বাহাদুরপুর পূজা মন্ডপে গেলে সেখানেও তাকে প্রধান অতিথির চেয়ারে বসান সভাপতি-শ্রী রাখাল, সাধারণ সম্পাদক-শ্রী কৃষ্ণ। এরপর সবশেষ পূজামন্ডপ পরিদর্শণ করেন লটাদিঘা পূজা মন্ডপ। সেখানেও তাকে ফুল দিয়ে বরণ করে নেন এ মন্ডপের সভাপতি-সুবল কর্ম্মকার, সাধারণ সম্পাদক-অষ্টম কুমার।

এসব অনুষ্ঠানে তিনি পূজার্থীদের খোঁজখবর নেন এবং মন্ডপ উন্নয়ণে সুবিধা-অসুবিধা গুলি সমাধানে বিভিন্ন পরামর্শ এবং নির্দেশনা দেন। এ সময় তিনি মন্ডপ উন্নয়ণে ৩টি মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিকট নগদ অর্থ প্রদান করেন।

পূজা মন্ডপগুলোয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তরুণ ছাত্রনেতা এনামুল হক মুকুল বলেন, ‘এই এলাকার হিন্দু মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। সম্প্রীতির দিকটি এখানে শক্তিশালী। এ দেশে ধর্মীয় সম্প্রীতির অভাব নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে হিন্দু সম্প্রদায়সহ সমস্ত সম্প্রদায়ের মধ্যে স্বস্থি বিরাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির এই বাংলাদেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালণ করে যাচ্ছেন’।

আলোচনা শেষে মন্ডপ গুলোয় অনুষ্ঠিত আরতি প্রতিযোগী নারী, শিশু-কিশোর এবং পুরুষদেরকে নিজ অর্থায়ণে ক্রয়কৃত ব্যবহারিক পণ্য-ডিনার সেট, ফ্লাক্স, কাঁচের গ্লাস, হটপট, টিফিন বাটি ১ম, ২য় এবং ৩য় বিজয়ী প্রতিযোগীদের হাতে তুলে দেন এই ছাত্রনেতা। খেলার এজেন্ডার মধ্যে শিশু-কিশোরদের জন্য গীতাঞ্জলী পাঠ ও নৃত্য প্রতিযোগীতা। নারীদের জন্য ছিল-আরতি প্রতিযোগীতা, শংক প্রতিযোগীতা, উলুদ্ধণী ও বালিশ খেলা এবং পুরুষদের জন্য-হাড়িভাঙ্গা, আরতি প্রতিযোগীতা এবং কলাগাছে উঠা।

মন্ডপ পরিদর্শণে ছাত্রনেতা এনামুল হক মুকুলের সাথে অংশ নেন, ৩নং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক হবিবুর রহমান হবি, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য শহিদুল ইসলাম। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রকিব সরদার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক-নুরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, শ্রমিকলীগ নেতা মিকাইল হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা শাখা), শফিউর রহমান, ফারুক হোসেন, মিঠু মিয়া, রিপন হোসেন, যুবলীগ নেতা আসাদুজ্জামান (দপ্তর সম্পাদক), নাজমুল ইসলাম, মহসিন মাহমুদ, ছাত্রলীগ নেতা আলফাজ আহম্মেদ রিন্টু, শান্ত হোসেন, কামরুল ইসলাম ও নাহিদ প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031