IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৭ কেজি গান পাউডার ও আগ্নেয়াস্ত্রসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৭ কেজি গান পাউডার ও আগ্নেয়াস্ত্রসহ আটক ১

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্ত এলাকা থেকে ১টি বিদেশী পিস্তুল ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি ও ৭ কেজি ৪৫০ গ্রাম গানপাউডারসহ মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।

আটককৃত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সূর্যনারায়নপুর গ্রামের মৃত সাবদুল হকের ছেলে মুনিরুল ইসলাম (৫০)।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ৫৩বিজিরি অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেনের নেতৃত্বে জহুরপুর টেক বিওপির সদস্যরা তেকোনা নদীর চর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস বিফ্রিং এ বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন।

তিনি জানান, গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অবৈধভাবে গানপাউডারসহ অস্ত্র বাংলাদেশ প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে জহুরপুর সীমান্তের তেকোনা নামক স্থানে বিজিবির সদস্য অপেক্ষা করতে থাকে। এসময় বিজিবির উপস্থতি টের পেয়ে ২জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা মনিরুল ইসলামকে ৭ কেজি ৪৫০ গ্রাম গানপাউডার, একটি পিস্তুল, একটি ম্যাগজিন ও একটি তাজা গুলিসহ আটক করে এবং অন্যজন দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পালাতক ব্যক্তিকে ধরতে অভিযান অব্যহত রয়েছে।

তিনি আরও জানান, বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্রসহ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031