IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে ১ লাখ ৮০ হাজার টাকার মাধ্যমিক বৃত্তি প্রদান

ধামইরহাটে ১ লাখ ৮০ হাজার টাকার মাধ্যমিক বৃত্তি প্রদান

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মাধ্যমিক বৃত্তি ও সার্টিফিকেট বিতরণ ২০২২ অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ১২ টায় ধামইরহাট অডিটোরিয়ামে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন ও মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারের যৌথ আয়োজনে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪১ জনকে মাধ্যমিক বৃত্তি ও ১৮ জনকে প্রাথমিক বৃত্তির মোট ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।

জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী এসব শিক্ষাথীদের মাঝে বৃত্তি টাকা ও সনদ প্রদান করেন।

এসময় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি অবসর প্রাপ্ত ৫ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।

ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক সফল উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক শহীদুল ইসলাম, মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির।

এসময় উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, সঞ্চালক আবু মুছাসহ গ্রীন ভয়েসের স্বেচ্ছাসেবীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930