IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> শ্রীপুরে ঘুমন্ত গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা

শ্রীপুরে ঘুমন্ত গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা

হত্যা, হত্যার অভিযোগ, পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঘুমন্ত এক গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৬টার দিকে পৌরসভার ভাংনাহাটি (নতুন বাজার) এলাকার গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম গিয়াস উদ্দিন (৫৫)। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (নতুন বাজার) এলাকার হাজী আবদুল মালেকের ছেলে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার।

তিনি জানান, গিয়াস উদ্দিন অটোরিকশা গ্যারেজের মালিক। প্রতিদিনের মতো শুক্রবার রাত ১২টার দিকে গ্যারেজের মধ্যে ঘুমিয়ে পড়েন তিনি।

সকাল ৬টায় ভাড়ায় রিকশা নেয়ার জন্য চালকরা গ্যারেজে আসলে দরজা খোলা দেখতে পান। এসময় গ্যারেজের ভিতর চৌকির ওপরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। লাশের মাথার বাম পাশে কোপানোর আঘাত পাওয়া গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কারণ জানা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728