IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে স্ত্রীকে গলা টিপে হত্যা

স্বামী পলাতক

মহাদেবপুরে স্ত্রীকে গলা টিপে হত্যা

হত্যা, হত্যার অভিযোগ, পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে শিউলি বেগমকে (৩৫) গলা টিপে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখতে ব্যর্থ হয়ে হার্টএটাকে মৃত্যু বলে প্রচার করে। অবশেষে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার (২৪ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার হাতুড় ইউনিয়নের দেওয়ানপুর গ্রামে। এদিন সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শিউলি বেগম দেওয়ানপুর গ্রামের হুমায়নের স্ত্রী ও পাশ্ববর্তী পতœীতলা উপজেলার কাটাবাড়ি হাড়পুর গ্রামের মফিজ উদ্দীনের মেয়ে।

স্থানীয়রা জানায়, প্রায় ২০ বছর পুর্বে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। সংসার জীবনে তাদের নাহিদ ও মেহেদী নামের ১৬ ও ১৮ বছরের ২ সন্তানও রয়েছে। এর আগেও হুমায়ন আরো তিনটি বিয়ে করলেও কোন স্ত্রীই কয়েক মাসের বেশি তার সংসার করতে পারেননি। বিভিন্ন অজুহাতে প্রায়ই হুমায়ন তার স্ত্রীকে নির্যাতন করতো বলেও জানান তারা। এরই জেরে শুক্রবার দুপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে স্ত্রী শিউলি বেগমকে বেদম মারাপিট করে তার একটি হাতও ভেঙ্গে দেয় স্বামী হুমায়ন। পরে তাকে গলা টিপে হত্যার পর রশি দিয়ে ঘরের আড়ার সাথে লাশ ঝুলানোর চেষ্টা করে। সে চেষ্টায় ব্যর্থ হলে হার্টএর্টাকে তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অপপ্রচার চালায়। পরে তার স্বজনরা গলায় ক্ষত চিহ্ন ও হাত ভাঙ্গা দেখে হত্যার বিষয়টি নিশ্চিত হন। এরপর থেকেই স্বামী হুমায়নসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দেওয়ানপুর গ্রামের মঞ্জুরুল মিস্ত্রির ছেলে হুমায়নসহ আরো কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news