IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’
Home >> নগর-গ্রাম >> তানোরে প্রধান শিক্ষকদের সাথে অবহিতকরণ সভা

তানোরে প্রধান শিক্ষকদের সাথে অবহিতকরণ সভা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : চলতি মাসের গত ৫ আগস্ট সোমবার ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এর পরেই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেন। দায়িত্ব নেয়ার পর নতুন বাংলাদেশ গড়তে ও শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য দুর করতে ম্যানেজিক কমিটি ভেঙ্গে দেয়া।

উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয় নির্বাহী অফিসার দের। সেই বার্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক পাঠদানসহ যাবতীয় বিষয়ে রাজশাহীর তানোরে প্রধান শিক্ষকদের সাথে অবহিতকরণ সভা করেন নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় সভাটি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউএনও মোস্তাফিজুর।

তিনি শিক্ষকদের বলেন, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োমিত উপস্থিত হয়ে পাঠদানে মনোযোগী হবেন। যে সব শিক্ষার্থীরা স্কুলে আসছে না তাদের পরিবারের মাঝে গিয়ে বুঝাতে হবে। স্কুলে নিয়োমিত আসার জন্য যা করা দরকার সেটা করতে হবে। আপনারা মানুষ গড়ার কারিগর। রাজনীতেকে প্রাধান্য দেয়া যাবে না। স্কুল সময়ে কোন রাজনীতি চলবে না। শিক্ষা ও পাঠদানকে অধিক গুরুত্ব দিতে হবে। ছুটি ছাড়া স্কুলে অনুপস্থিত থাকা যাবে না।

নতুন বাংলাদেশ গড়তে আপনাদেরকে নতুনভাবেই সবকিছু করতে হবে। দেশ ও জাতি গঠনে আপনাদের ভূমিকা পালন করতে হবে। যে কোন সমস্যা হলে সরাসরি আমার কাছে আসবেন। যদি মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে সমাধান দূর করা যায় করতে হবে। নইলে আমি তো আছি। উপস্থিত শিক্ষকদের কোথাও শুনেন তিনি।

তবে আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পৌর আওয়ামী লীগ সভাপতি আসলাম উদ্দিন, কৃষক লীগ সভাপতি পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা, চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলমা পূর্ব ইউপি আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন না।

এদের বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, তাদের প্রতিনিধি ছিলেন।

এসময় উপজেলার স্কুল ও মাদ্রাসা এবং কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news