IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

নওগাঁয় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় মাদক মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াই পাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসের ১৮ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদস্যরা জেলার পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামের ছাতলতলা ব্রিজের উপর একটি ট্রাক্টরের পিছনে টুল বক্সের ভিতর থেকে ৭শ গ্রাম হেরোইন উদ্ধার করে। এসময় ট্রাক্টরের ড্রাইভার লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় আজ ১২ জনের সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষী গ্রহণ শেষে ওই দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে। যাতে মাদক কারবারি ও যুবসমাজ মাদক থেকে নিজেদের বিরত থাকে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়।

আসামিপক্ষের আইনজীবী কৌশিক কুমার দাস বলেন, এ রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। এজন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো এবং আমরা আশা করি ন্যায়বিচার পাবো।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31