IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছে
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে ছুরিকাঘাতে আহত ৩

হামলাকারী আটক

রাণীনগরে ছুরিকাঘাতে আহত ৩

ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। এর মধ্যে শহিদুল ইসলাম তুহিন (৩৮)কে গুরুত্বর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় হামকলাকারী যুবক নাফিজ ওরফে সাদিক (২১) কে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ আগস্ট) সকাল পৌনে ১০টা নাগাদ আবাদপুকুর বাজার গো-হাটি এলাকায়। আহত তুহিন আবাদপুকুর উত্তর পার এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে এবং হামলাকারী যুবক নাফিজ আবাদুকুর বেবিস্ট্যান্ড এলাকার মৃত খায়রুল ইসলামে ছেলে।

আহত তুহিনের সাথে কথা বলে জানা যায়, সকালে বাড়ী থেকে বের হয়ে গো-হাটি এলাকায় স্টলের বারান্দায় বসে চা পান করছিলেন। এসময় নাফিজ এসে প্রথমে থাপ্পর মারে। এর পর দৌড়ে পালানোর সময় ধারালো ছুরি দিয়ে পেটে এবং বুকে মোট চার স্থানে ছুরিকাঘাত করে। এসময় লোকজন দেখতে পেয়ে নাফিজকে বাধাদিতে গেলে নাফিজের ছুরিকাঘাতে জিয়ারুল ইসলাম নান্নু (৪২) ও তুহিনের ছোট ভাই শাফি (২৮) ও আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এছাড়া স্থানীয় লোকজন হামলাকারী নাফিজকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে হামলায় ব্যবহৃত ছুরিসহ নাফিজকে আটক করে থানায় নিয়ে যায়। তবে কি কারনে এমন হামলা করা হয়েছে তা বলতে পারেনি তুহিন।

প্রত্যক্ষদর্শী জিয়ারুল ইসলাম নান্নু বলেন, বুধবার ছিল আবাদপুকুর গরু-ছাগলসহ হাটবার। তিনি বলেন, আড়তে বসে ধান কিনছিলাম। এসময় তুহিন চিৎকার করে দৌড়ে পালাচ্ছিল। আমরা নাফিজকে বাধা দিতে গিয়ে আহত হয়েছি।

তিনি বলেন, নাফিজের সাথে ৫/৭টি মোটরসাইকেলে ৮/১০ছিল। কিন্তু হাটের লোকজন তুহিনকে রক্ষায় এগিয়ে গেলে নাফিজের সহযোগিরা পালিয়ে যায়। তিনিসহ আহত শাফি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান নান্নু।

রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ বলেন, তুহিনের উপর হামলার বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি। তবে পূর্বের কোন জ্বের ধরে এহামলা হতে পারে। স্থানীয়রা হামলাকারী নাফিজকে ছুরিসহ আটক করে। এঘটনায় আহত তুহিনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news