IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রীনওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

রাণীনগরে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

মামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে শহিদুল ইসলাম তুহিন (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় বুধবার রাতে মামলা দায়ের করা হয়েছে। আহত তুহিনের স্ত্রী রাণী বিবি বাদী হয়ে ৬জনকে এজাহারনামীয় এবং আরও ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামী করে এই মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় আটক হামলাকারী যুবক নাফিজ (২১) কে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে।

জানা যায়, আবাদপুকুর বাজারস্থ বেবিস্ট্যান্ড এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে নাফিজ ওরফে সাদিক (২১) প্রতিনিয়ত বন্ধু বান্ধবদের নিয়ে আবাদপুকুর স্কুল গেটের সামনে মেয়েদেরকে নানা ভাবে উত্যক্ত করে আসছিল। এসব বিষয় নিয়ে নিষেধ করায় আবাদপুকুর উত্তর পারার মৃত আফজাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম তুহিনের সাথে বিরোধ চলে আসছিল।

বুধবার সকাল সাড়ে ৯টায় আবারো নাফিজ ও তার বন্ধ বান্ধবদের নিয়ে স্কুল গেটের কাছে গেলে তুহিন নিষেধ করে। এঘটনার জ্বের ধরে নাফিজ ধারালো ছুরি দিয়ে তুহিনের বুকে, পেটেসহ বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে তুহিন। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তুহিনকে রক্ষা করতে গেলে জিয়ারুল ইসলাম নান্নু ও সাফি নামে আরও দুইজন আহত হয়। এর পরেও নাফিজকে ধারালো ছুরিসহ আটক করে স্থানীয়রা। এসময় নাফিজের সহযোগিরা পালিয়ে যায়।

পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে নাফিজকে আটক করে নিয়ে যায়। এছাড়া তুহিনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় আহত তুহিনের স্ত্রী রাণী বিবি বাদী হয়ে বুধবার রাতে নাফিজসহ এজাহারনামীয় ৬জন এবং অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করে মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ জানান, আটক নাফিজকে আহত তুহিনের স্ত্রীর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31