IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২০ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেগম জিয়ার রোগমুক্তি কামনায় তানোর দলিল লেখক সমিতির দোয়াগোমস্তাপুরে প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদাননিয়ামতপুরে আমনের বাম্পার ফলন, দামে সন্তুষ্ট নয় কৃষকখালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টাকুষ্টিয়ায় ২১৩ ইটভাটার ১৯৬টি অবৈধচারঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে উন্নতজাতের ক্রসব্রীড বকনাহ উপকরণ বিতরণনিয়ামতপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধননাচোলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়রাজশাহীতে ৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭তম প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভামান্দায় ঘুষের বিনিময়ে মাদকসেবীকে গ্রাম পুলিশে নিয়োগের অভিযোগপোরশায় প্রাথমিক সহকারি শিক্ষকগণের স্মারকলিপি প্রদানরাজশাহীতে এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপনএভারকয়োর হাসপাতালের সামনে বিজিবির অবস্থানপটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ : চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সল ও অফিস সহায়ক মোঃ হাসিব আহম্মদ রজবের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ছাত্রীদের কু-প্রস্তাবের অভিযোগ এনে তাদের অপসারণের দাবি জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক শিল্প সমাজ সংবাদ সম্মেলনে এই দাবি জানায়।

সংবাদ সম্মেলনে সাধনা শিল্পী গোষ্ঠির পরিচালক এহতেশাম উল বাবলু লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সল ও অফিস সহায়ক মোঃ হাসিব আহম্মদ রজব দায়িত্বের অপব্যবহার, মনগড়া ভুয়া বিল তৈরীর মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎসহ প্রতিষ্ঠানে মাদক সেবন ও ছাত্রীদের কু-প্রস্তাবসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে তাদের অপসারণসহ ১৩দফা দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, প্রবীণ শিল্পী রফিকুল ইসলাম বাবু, নারী নৃত্য শিল্পা সাবিনা ইয়াসমিন, জেলা শিল্পকলা একাডেমীর শিল্পী মোহাম্মদ আলী, ইসলামিক শিল্পী আব্দুর রাজ্জাক, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি ওয়াহেদুজ্জামান সায়েম। এসময় জেলার একাধিক শিল্পী উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30