IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবে
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান কে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

ধামইরহাটে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান কে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটের আড়ানগর ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক দুই ইউপি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম,দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার পূর্বক শাস্তি নিশ্চিতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর সকাল ১১টায় ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলা ক্যান্টিন চত্ত¡র এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নের প্রায় সহসতাধিক ভুক্তভোগি পরিবার, সচেতন এলাকাবাসী ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

আড়ানগর ইউনিয়নের সচেতন এলাকাবাসী,ভুক্তভোগি পরিবার ও ছাত্র সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার আড়ানগর ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো.শাহাজাহান আলী কমল ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান মো.মোসাদ্দেকুর রহমানের বিরুদ্ধে এলাকার অসংখ্য মানুষ অভিযোগ করে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। দুই চেয়ারম্যান বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া, মানবপাচার মামলা জড়ানোর ভিতি, দোকানপাট ও বসতবাড়ী নির্মাণ করতে চাঁদা গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি, জমিজমা সংক্রান্ত মামলার রায় পক্ষে দেয়ার নাম করে জোর পূর্বক চাঁদা নেয়ার অভিযোগ করা হয়। টাকা না দিলে বিভিন্ন মামলায় জড়ানের ভয় দেখানো হতো বলেও অভিযোগ করেন। মানববন্ধনে ভুক্তভোগি পরিবারের নারী, পুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সেননগর গ্রামের মো.আরিফ হোসেন বলেন, শাহাজাহান আলী কমল চেয়ারম্যান তাকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার নাম করে সাড়ে ৯ লাখ গ্রহণ করে। কিন্তু কয়েক বছর হলো তাকে চাকুরীও দেয়নি টাকাও ফেরত দেয়নি। চকভবানী গ্রামের আবুল কালাম বলেন, তাকে অন্যায়ভাবে কমল চেয়ারম্যান মানবপাচার মামলায় জড়িয়ে ১২ লাখ টাকা আদায় করে। রামনারায়ণপুর গ্রামের আবু তাহের বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান মাদকসেবী মো.মোসাদ্দেকুর রহমান জমিজমা সংক্রান্ত ব্যাপারে তার কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা নেয়। পলাশবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে পদ দেয়ার নাম করে বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান তার কাছ থেকে লক্ষাধিক টাকা আদায় করলেও তাকে পদ দেয়া হয়নি। তাছাড়া বর্তমান চেয়ারম্যান মো.মোসাদ্দেকুর রহমান একজন মাদকসেবী, ইউনিয়ন পরিষদে বসে সে মাদক গ্রহণ করে বলে ভুক্তভোগীরা জানান। মোসাদ্দেকুর রহমান এলাকায় দেখা গেলেও সাবেক চেয়ারম্যান মো.শাহজাহান আলী কমল ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। তার অত্যাচারে পুরো ইউনিয়নবাসী অতিষ্ট হয়ে পড়েছে। বর্তমান সরকারের কাছে দুই চেয়ারম্যানকে গ্রেফতার পূর্বক তাদের শাস্তির দাবী জানান ইউনিয়ন ও সচেতন এলাকাবাসী।

তবে ৫নং আড়ানগর ইউনিযয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর মুঠোফোনে বলেন ‘আমি কারো নিকট থেকে কোন অর্থ আত্মসাৎ করি নাই, অর্থ গ্রহণের তথ্য প্রমাণ দিতে পারলে আমি তা পরিশোধ করে দেবো। এবং সাবেক চেয়ারম্যান শাহাজান আলী কমল এর সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি এসব অস্বীকার করে অভিযোগ অযৌক্তিক এবং মিথ্যা বলে দাবি করেন, তাহলে এতগুলো মানুষ কেন মানববন্ধন করলো এমন প্রশ্নের কোন সদুত্তর দেন নি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news