IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?
Home >> নগর-গ্রাম >> তানোরে আ”লীগ নেতা প্রদীপ সরকারসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

তানোরে আ”লীগ নেতা প্রদীপ সরকারসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনের নামে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। গত ১ লা সেপ্টেম্বর গত রবিবারে মামলাটি দায়ের করা হয়। এছাড়াও মামলার আসামী উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট। মামলার বাদি পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব আলম। ফলে দ্রুত সময়ের মধ্যে প্রধান আসামীসহ অন্যদের গ্রেফতারের জোর দাবি তুলেছেন মামলার বাদিসহ জনসাধারণ।

মামলার এজহারে উল্লেখ, গত আগস্ট মাসের ৪ তারিখ রবিবার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলমান অবস্থায় আ”লীগের সম্পাদক প্রদীপ সরকার ও সেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইটসহ উল্লেখিত আসামীসহ দলীয় লোকজনরা আমশো মেডিকেল মোড়ে গিয়ে জৈনক মিজানুরের দোকানের সামনে পাকা রাস্তায় দাড়িয়ে বাদীর নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে মেডিকেল মোড় থেকে ধরে টেনে হিচড়ে গোল্লাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। কার্যালয়ে এসে মামলার ২ নম্বর আসামী সেচ্ছাসেবক লীগ নেতা রামিল হাসান সুইট বাদীর ছোট ভাই আশরাফুল ইসলামের নিকট হতে ৩ লাখ টাকা চাঁদা নেয়।

মামলার বাদী মাহবুব আলম জানান, স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থান গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ঠিক তার আগের দিন আ”লীগ নেতা প্রদীপ সরকার ও সুইটসহ আসামীরা দলবল নিয়ে এসে চাঁদা দাবি করেন। কিন্তু আমি দিতে অস্বীকার করলে টেনে হিঁচড়ে দলীয় অফিসে নিয়ে যায়। সংবাদ পেয়ে আমার ছোট ভাই আশরাফুল ঘটনাস্থলে আসলে সুইট তার কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা নেয়। এসব চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতারের আহবান জানাচ্ছি।

মামলার প্রধান আসামী প্রদীপ সরকারের মোবাইলে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া গেছে। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, আসামীদের গ্রেফতারে জোর অভিযান চলমান রয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031