IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> উৎসব মূখর পরিবেশে পালিত হলো ক্ষুদ্রনৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

উৎসব মূখর পরিবেশে পালিত হলো ক্ষুদ্রনৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : উৎসব মূখর পরিবেশে পালিত হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব। এ উৎসবকে ঘিরে নওগাঁর মহাদেবপুর, পত্নীতলা, সাপাহার, ধামইরহাট ও পোরশা উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লীগুলোতে ছিল সাজ সাজ রব। বাড়িতে বাড়িতে ছিল পিঠাপুলির আয়োজন। শিশুদের পড়নে ছিল নতুন পোশাক। প্রতি বছর ভাদ্র মাসের পুর্ণিমা তিথিতে নিজের পরিবারের ও রাষ্ট্রের কল্যাণ কামনায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর লোকজন কারাম ডালের পূজার মাধ্যমে এ আয়োজন করে।

এ উৎসব উপলক্ষে এ এলাকায় বসবাসকারী উড়াও, পাহান, সাঁওতালসহ ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর বিভিন্ন জাতি নিয়ে গত রবিবার নজিপুর পাবলিক মাঠে আয়োজন করা হয় দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আশা প্রকল্প, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্প ও এস আই এল এর সহযোগীতায় আদিবাসী সামাজিক সংগঠন ও গ্রাম কমিটি এ আয়োজন করে। এ উৎসবে এবার জেলার বিভিন্ন উপজেলার ৫৬টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। দিনভর নাচগান শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির ও থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন। কারাম উৎসব উদযাপন কমিটির সভাপতি সুধীর তীর্কির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, কারিতাসের কর্মসুচী কর্মকর্তা ফুলজান সিউস মারান্ডি, প্রোগ্রাম অফিসার একরামুল হক, ডাসকো কর্মকর্তা লতা কর্মকার, এস আই এল কর্মকর্তা রন্টি, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী নেতা জতিন টপ্য, আমিন কুজুর, জোসেফ হ্রেমব্রম, সুবোত উড়াও, রক্ষিত খয়া, বিশ্বজিৎ মাহাতো, লুইস সরেন প্রমূখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031