IMG-LOGO

শুক্রবার, ১২ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ‘নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই’আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না : সালাহউদ্দিনবাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররাবিএনপির নেতাকর্মীদের একযোগে ‘ভোটযুদ্ধে’ নামার আহ্বান তারেক রহমানেরনিয়ামতপুরে প্রধান শিক্ষকদেরমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতত্রয়োদশ সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> যুবলীগ নেতাসহ ৩ আসামি রিমান্ডে

যুবলীগ নেতাসহ ৩ আসামি রিমান্ডে

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় যুবলীগ নেতা আনিসুর রহমান আনিচসহ তিন আসামীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বেলা ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে আসামিদের জেল হাজত থেকে আদালতে আনা হয়। পুলিশ এ মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলো।

কুষ্টিয়া আদালতের ইন্সপেক্টর রেজাউল ইসলাম ধূমকেতু নিউজকে বলেন, তিন আসামীকে সকালে আদালতে হাজির করলে রিমান্ড শুনানি শুরু করে আদালত। বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কুমারখালী থানা পুলিশ এ মামলায় কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিচ ও তার দুই সহযোগি সবুজ হোসেন ও হৃদয় আহম্মেদকে গ্রেপ্তার করেছে। বাচ্চু নামের একজন পলাতক রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কুমারখালী উপজেলার কয়া গ্রামে বাঘা যতীনের বাস্তুভিটায় অবস্থিত কয়া মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news