IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিতনওগাঁয় ৩০ হাত জাতীয় পতাকা নিয়ে জামায়াতের বিজয় শোভাযাত্রাগোমস্তাপুরে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যুপোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপনআজ মহান বিজয় দিবসজাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধাবাঘায় পোস্টার-ফেস্টুন সরাতে মাঠে স্থানীয় প্রশাসননিজের পোস্টার সরিয়ে নিতে নামেন বিএনপির নেতাবেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল মিনুরাজশাহী-২ আসনে মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন মহানগর বিএনপিরমহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারেরচনা প্রতিযোগিতা অনুষ্ঠিতরাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির সমাপনি অনুষ্ঠিতধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধননাচোলে শিক্ষার্থী ঝরেপড়া রোধে মতবিনিময়বাগমারায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চারটি বিদেশি পিস্তল ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> থার্টিফার্স্ট নাইটে ২ জনকে কুপিয়ে জখম

থার্টিফার্স্ট নাইটে ২ জনকে কুপিয়ে জখম

ধূমকেতু নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের ইসলামপাড়া বটতলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে পারভেজ (২০) ও টগর হোসেনের ছেলে জিসান হোসেন (১৮)।

দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইংরেজি নববর্ষ উপলক্ষে ইসলামপাড়া বটতলায় পিকনিকের আয়োজন করেন স্থানীয় যুবকরা। রাতে বক্সে গান বাজিয়ে চলছিল নাচানাচি। ১০টার দিকে নিজেদের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়।

এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে পারভেজ ও জিসানকে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।

পারভেজের পিঠে ও ডান হাতে উপর্যুপরি কোপে গুরুতর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়েছে। তার হাতের কয়েকটি আঙুলও কেটে পড়ে গেছে। জিসানের পিঠে ও মাথায় জখম হয়েছে।

আহত জিসান বলেন, ‘বাকবিতণ্ডার বিষয়টি মীমাংসা হওয়ার পর সেখানেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ ইসলামপাড়ার হাফিজের ছেলে কবির, একই এলাকার সজিব, মাহফুজ, রাজা, হাসিব, রাজনসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কোপাতে থাকে।’

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিল আর সালাম বলেন, ‘দুজনেরই পিঠে একাধিক কোপে গুরুতর জখম হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।’

সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, ‘পিকনিকে নাচানাচির সময় নিজেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই রাজন নামের এক যুবককে আটক করা হয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30