IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ঘরের ভিতর দম্পত্তির লাশ

ঘরের ভিতর দম্পত্তির লাশ

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক স্বামী। পরে স্বামী নিজেও আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চর কৃষ্ণনগর গ্রামে।

বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ইমারত হোসেন বলেন, ‘কুষ্টিয়ার সদর উপজেলার হাট্টা হরিপুর এলাকার ওফিরউদ্দিনের ছেলে বিপ্লব মণ্ডল (২৫) ছয় বছর ধরে ফরিদপুর সদরের কাচারদিয়া একটি ইটভাটায় ট্রলি চালানোর কাজ করে আসছেন। এই এলাকায় থাকার কারণে ইটভাটার পার্শ্ববর্তী নূরুল ইসলামের মেয়ে লামিয়ার (২০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিপ্লবের।’

তিনি আরো বলেন, ‘প্রেমের সম্পর্কের একপর্যায়ে তিন বছর আগে পারিবারিকভাবে বিপ্লব ও লামিয়ার বিয়ে হয়। বিয়ের পর লামিয়ার বাবা নূরুল ইসলাম নিজের বাড়ির পাশে চরকৃষ্ণনগর এলাকাতেই জায়গা কিনে বাড়ি বানিয়ে দেন তাদের। সেখানেই বসবাস করতেন বিপ্লব ও লামিয়া।

ইউপি সদস্য বলেন, ‘গত সোমবার (৪ জানুয়ারি) লামিয়াকে নিয়ে বিপ্লব শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। বুধবার দুপুরে স্ত্রী লামিয়া তার মায়ের সঙ্গে অন্যের বাড়িতে চাল কুটতে যান। কিছু সময় পর বিপ্লবকে খাবার দিতে লামিয়া বাড়িতে আসেন।’

‘দীর্ঘ সময় পার হলেও লামিয়া তার মায়ের কাছে চাল কুটতে না যাওয়ায় মা শিউলি বেগম বাড়িতে এসে দেখেন লামিয়া অচেতন হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। শিউলি বেগমের চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে এসে লামিয়াকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো জানান, ‘হাসপাতাল থেকে ফিরে সবাই বিপ্লবকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বিপ্লবের বাড়িতে গিয়ে দেখতে পায় বিপ্লব ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে। পরে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।’

লামিয়ার মা শিউলি বেগম বলেন, ‘আমার মেয়েকে বিপ্লব শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে বিপ্লব বাড়িতে গিয়ে নিজেও আত্মহত্যা করেছে। কী হয়েছিল ওদের- আমরা বুঝতে পারিনি। দুটি প্রাণ শেষ হয়ে গেলো। ওদের এখনও কোনো সন্তান হয়নি। এভাবে ওরা চলেও গেলো।’

লামিয়ার বাবা নূরুল ইসলাম বলেন, ‘ওদের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে বিয়ে দিয়েছিলাম। থাকার জন্য আমার বাড়ির পাশেই একটি জমি কিনে ঘর করে দিয়েছিলাম। কী কারণে এমন করলো, বুঝতে পারলাম না।’

কোতোয়ালি থানার এসআই ফুরকান হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী বিপ্লব নিজেও আত্মহত্যা করেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031