IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> নগর-গ্রাম >> আধুনিক সুবিধা পায়না আড়ানগর ইউনিয়নের রবিদাস পাড়ার শতাধিক পরিবার

আধুনিক সুবিধা পায়না আড়ানগর ইউনিয়নের রবিদাস পাড়ার শতাধিক পরিবার

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে শহর বা উপজেলার আধুনিক সুবিধা থেকে বঞ্চিত আড়ানগর ইউনিয়নের রবিদাস পাড়ার শতাধিক পরিবার। যাতায়াতের জন্য একটি ভাল রাস্তা না থাকায় জরুরী প্রয়োজনে চিকিৎসা, কৃষি পন্য পরিবহনসহ বিভিন্ন সমস্যায় পড়তে হয় ওই গ্রামের বাসিন্দাদের।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার ৫নং আড়ানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে রবিদাস পাড়ায় বসবাস করেন প্রায় ১ শত ২০ টি পরিবার। সাংসারিক ও অন্যান্য প্রয়োজনে বাড়ী হতে উপজেলা সদরে বা ইউনিয়ন পরিষদে আসতে হলে দ্রুত পৌছানোর কোন সুযোগ নেই অবহেলিত ওই গ্রামের মানুষদের, রাস্তা সরু হওয়ায় একটি সাইকেল বা ভ্যান প্রবেশ করলে অন্য কেউ হেটে যেতে পারে না। বর্ষাকালে একটু বৃষ্টিতেই এই রাস্তার কাদায় অতি সরু গলিটি চলাচলের অনুপযোগী হয়ে দাড়ায়। ওই গ্রামে অবস্থিত মন্দিরে ধর্মীয় প্রার্থনা করতে এসে পড়তে হয় বিপাকে। চাষীরা মাঠের উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য পায়না রাস্তা না থাকার কারণে, গর্ভবতী বা প্রসুতি মায়েদের চিকিৎসাসহ বিভিন্ন রোগীরা দ্রæত চিকিৎসকের কাছে পৌছতেও পারেনা। এমনকি মেয়ে বিয়ে দিতেও তাদের রাস্তার কারণে অনেক বিয়েও ভেঙ্গে গিয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। সাংবাদিকদের দেখে গ্রামের শতাধিক পরিবার রাস্তায় তাৎক্ষনিক মানববন্ধন করে তাদের দুঃখ দুর্দশার কথা জানান।

ভুক্তভোগী পিন্টু রবিদাস জানান, আমরা অজোপাড়া গ্রামে বসবাস করি, আমাদের শহরের সুবিধা প্রয়োজন হলেও বাধ সাথে সরু রাস্তা, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রæতি দিলেও ১০ বছরে তার কোন বাস্তবায়ন নেই, ধান মাড়াই করতে হলে কোন আধুনিক যন্ত্রপাতি মাঠে প্রবেশ করানো যায়, এতে দিগুন খরচ গুনতে হয় আমাদের।

ওই এলাকার বাসিন্দা গোপাল ও ঝন্টু রবিদাস জানান, ‘আমাদের গ্রামের মেম্বরের সরকারি চাকরী হওয়ায় সে মেম্বরী থেকে বাদ হয়েছে, আমাদের আর দেখার যেন কেউ নেই।’

এ বিষয়ে আড়ানগর ইউনিয়নের চেয়ারম্যান তার সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, ‘ অনেক আগেই থেকে গ্রামবাসীরা রাস্তার কথা বলছে, তবে উপজেলা চেয়ারমানসহ আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের কষ্ট লাঘবে বিকল্প রাস্তা তৈরী করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং তা বাস্তবায়ন করবো।’

ধামইরহাট উপজেলা প্রকৌশলী আলী হোসেন জানান, ‘বিষয়টি আমার জানা নেই, তবে কোন কোডভুক্ত রাস্তা অবহেলায় থাকলে তা সংস্কার কিংবা নির্মান করা হবে, আর যদি কোড না থাকে জনস্বার্থে ও জনপ্রতিনিধিরা যথাযথ পদক্ষেপ নিলেই উপজেলা প্রকৌশল দপ্তরের মাধ্যমে তার কোড তৈরী করে রাস্তাটি নির্মানের ব্যবস্থা করা যেতে পারে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031