IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটকগোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া আরও ৫ জনকে আটক করলো পুলিশইরানে হামলার ছক চূড়ান্তমার্কিন হামলার আশঙ্কায় ইরানের আকাশপথ বন্ধবিসিবি থেকে নাজমুলকে শোকজরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎইতিহাসের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রীকে চেনেন?চাঁপাইনবাবগঞ্জের কানসাটে (ডিএনসি’র) মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতাট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতিপুঠিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠিতবিশ্বকাপ ট্রফি দেখে আবেগাপ্লুত জামাল, অনুপ্রেরণার বার্তা তরুণদের১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক তারেক রহমানেরপোশাক খাতের বৈশ্বিক বাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে হবেবাগমারায় শ্রেষ্ঠত্ব অর্জন করলো ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসাখালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র দোয়া
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সৈয়দপুরে নিজ বাড়ি থেকে ভিসা প্রতারক সেলসেলা বাবু গ্রেফতার

সৈয়দপুরে নিজ বাড়ি থেকে ভিসা প্রতারক সেলসেলা বাবু গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : কানাডা প্রেরণের নামে প্রায় ৮৫ জন ব্যক্তির নিকট এক কোটি সাতাশ লক্ষ হাতিয়ে নেয়া ভিসা প্রতারক মোঃ সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবু (২৫) গ্রেফতার করেছে নীলফামারীর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী এ. বি. এম ফয়জুল ইসলাম ।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সৈয়দপুর উপজেলার খালিসা ধুলিয়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয় । আটককৃত মোঃ সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবু ঐ এলাকার মোঃ আদর আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ জানান, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিলেট জেলার বালাগঞ্জ থানা এলাকার মৃত ছোয়াব উল্লা ছেলে নিজাম উদ্দিন (৫৬) সহ ৮৫ জন ব্যক্তি এক কোটি সাতাশ লক্ষ টাকা অনলাইন ভিসা প্রতারণার শিকার হয়ে মৌখিকভাবে জেলা গোয়েন্দা পুলিশকে জানায় । এরই প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনার সত্যতা পায় এবং প্রত্যক্ষ ভাবে জড়িত মোঃ সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবুকে অভিযান পরিচালনা করে আটক করে ।

জেলা গোয়েন্দা পুলিশ আরও জানান, তাঁকে আটকের পর ঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন লোকের ১৯ টি জাল পাসপোর্ট সহ টাকা ও পাসপোর্ট গ্রহণের হিসাবের খাতা একটি ,একটি সিডনি অস্ট্রেলিয়া Biggest কোম্পানীর আইডি কার্ড,, জাল কানাডিয়ান ১০০০ ডলারের ৩৫ টি নোটের বান্ডিল একটি, জাল কানাডিয়ান ৫০০ ডলারের ৩৭ টি নোটের বান্ডিল একটি, জাল কানাডিয়ান ১০০ ডলারের ৩২ টি নোটের বান্ডিল একটি, এছাড়াও অন্যান্য দেশের মুদ্রার পৃথক পৃথক দুটি বান্ডিল যার মধ্যে ১টি বান্ডিলে ৭০টি নোট অপর একটি বান্ডিলে ৪০ টি নোট এছাড়াও প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যান্ড টেলিফোন উদ্ধার করে ।

এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, আটক পরবর্তী জিজ্ঞাসাবাদকালে সে তাঁর সহযোগী সহ অজ্ঞাতনামা ব্যক্তির সহায়তায় প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীর কাছে কানাডিয়ান ভিসা দেবার কথা বিকাশ ও নগদ সহ ব্যাংক এর মাধ্যমেও বিভিন্ন তারিখ ও সময়ে এক কোটি সাতাশ লক্ষ টাকা গ্রহন করেছে বলে স্বীকার করেন।

তিনি আরোও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা এবং জাল টাকা ও ডলার থাকায় পেনাল কোড আইনে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news