ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : জুলাই যোদ্ধা হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রহনপুর কলেজ মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেন ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মিছিল শেষে একই স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির নেতা, আব্দুর রাকিব ও সালাউদ্দিন সোহাগ, ছাত্রদল নেতা হাবিবুল বাশার নাফিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাসেল আলী প্রমুখ।


