ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে জেলা শহরের বাতেন খাঁর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিমোড়ে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হয়।
এসময় অংশগ্রহণকারীরা রাস্তায় আগুন ধরিয়ে জুলাই আন্দোলন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদান করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. সাব্বির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুত্তাসিম বিশ্বাস, ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ সভাপতি মো. রবিউল ইসলামসহ বিভিন্ন সামাজিক-ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা।


