IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারত

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তে নিখোঁজের ৩ দিন এবং পতাকা বৈঠকের একদিন পর বাংলাদেশীর মরদেহ ফেরত দিল ভারত। এ-র আগে ভারতের ওপারে ভাগিরথী নদী থেকে বাংলাদেশি যুবক তোশিকুর ইসলামের(২৮) মরদেহ উদ্ধার করে সেদেশের পুলিশ ।তবে পরিবারের দাবী বাখের আলী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী( বিএসএফ) গুলি করে তার মরদেহ নদীতে ফেলে দেয়।

শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেয়া হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান ও সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তোশিকুর ইসলামের মরদেহ হস্তান্তর করে। বাংলাদেশি পুলিশের পক্ষে সুকমল চন্দ্র দেবনাথ মরদেহ গ্রহণ করেন।

তিনি বলেন, তোশিকুর ইসলামের ডান কাঁধ থেকে বুকে ছোররা গুলির চিহ্ন রয়েছে। মরদেহ গ্রহনের পর রাতেই নিহতের পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

তোশিকুরের পিতা ইব্রাহিম বলেন, আমাদের নিজেদের গরুর পাল আছে। সেখানে যাওয়ার কথা বলে আমার ছেলে তোশিকুর বুধবার বাড়ি থেকে বের হয়। শুক্রবার রাতে পুলিশ মরদেহ ফেরত দেয়। তারপর শুনছি বিএসএফ আমার ছেলেকে মেরে ফেলেছে, তবে কিভাবে মেরেছে সেটা বলতে পারব না। এলাকার দুই মেম্বারের মাধ্যমে স্থানীয় বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে ।

তৌশিকুরের ভাই উজির আলী জানান, সে ইনডিয়ার সীমান্তে গিয়েছিল। এখন শুনতে পাচ্ছি ভারতের নদীতে আমার ভায়ের লাশ ভাসছিল। পরে ভারতের জঙ্গিপুরের পুলিশ লাশ উঠিয়া নিয়ে গেছে। সেখানে আমার ভায়ের লাশ কিভাবে গেল তা জানিনা।

প্রসঙ্গত: গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্ত দিয়ে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তোশি। পরিবারের দাবী অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তোশিকুর কে কাছ থেকে গুলি করে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয় এবং ওপারে ভারতের ভাগিরথী নদী থেকে বাখেরআলী গ্রামে ইব্রাহিম আলীর ছেলে তোশিকুর ইসলামের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।পরে নিহতের পরিবারের দাবীর প্রেক্ষিতে বিজিবি জোহুরপুর সীমান্তে বৃহস্পতিবার তোশির মরদেহ ফেরত চেয়ে পতাকা বৈঠক করলে শুক্রবার রাতে মরদেহ হস্তান্তর করে ভারত।

যদিও বিজিবির অভিযোগের প্রেক্ষিতে তোশির মৃত্যুর কারন জানতে চাইলে বিএসএফ এর কারন জানাতে না পারায়, সেখানে কার গুলিতে মৃত্যু হয়েছে তোশির তা নিশ্চিত করেনি বিজিবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031