ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়কে ডাকাতের হামলায় ছুরিকাহত হয়ে দুই পথচারী আহত হয়েছে।শুক্রবার দিবাগত মধ্যরাতে রহনপুর -আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ডাকাতদল সড়কে গাছ ফেলে তাদের ছুরিকাহত করে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।পরে পুলিশ আহত দুই পথচারী রুবেল ও নাজিমউদ্দীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


