IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা১৫শ রোহিঙ্গা যৌথ বাহিনীর অভিযানে আটকবাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারে
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : বৃহস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক আমিনুল ইসলাম মুক্তিযোদ্ধা, উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল ও বেলকুচির গণমান্য ব্যাক্তি বর্গের সাথে এ মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় নির্বাচনকে কেন্দ্র করে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।এ সময় উপস্থিত সকল শ্রেণীর মানুষ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বেলকুচিতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন, “প্রতিবন্ধী ও কর্মক্ষম জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। রাজস্ব উন্নয়ন তহবিলের মাধ্যমে গৃহীত এসব উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে ২০জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ৫ জন কর্মক্ষম প্রতিবন্ধীর মাঝে মালামালসহ দোকান ঘর, ২৫ জন প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন, এবং যুব সমাজের ২০ জন সদস্যের মধ্যে কম্পিউটার ও ২০ জন সদস্যের মধ্যে ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ইশরাত জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( নির্বাচন আচরণবিধি) নাজমুল হাসান ,উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন ,উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল প্রমুখ। এছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপকারভোগীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31