IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল

কুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির প্রতিবাদে কু‌ষ্টিয়ায় নারীদের উদ্যোগে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

র‌বিবার (১৮ জানুয়া‌রী) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মহাসড়ক ধরে অগ্রসর হয়ে বিআরবি তেল পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বি‌ক্ষোভ মি‌ছি‌লে অংশগ্রহণকারীরা ঝাড়ু হা‌তে আমির হামজাকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এর আগে বি‌ভিন্ন এলাকা থে‌কে আসা নারীরা বট‌তৈল মো‌ড়ে জ‌ড়ো হন।

ঝাড়ু মি‌ছি‌লের নেতৃ‌ত্বে থাকা জেস‌মিন খাতুন জানান,ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতভাবে উপস্থাপন করায় তারা ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতেই নারীরা ঝাড়ু মিছিলের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরেন। তারা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার পাশাপা‌শি আমির হামজা‌কে ক্ষমা চাওয়‌ার আহব্বান জানান। জান‌তে চাইলে কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব ও সদর আস‌নের এম‌পি প্রার্থী প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ব‌লেন,বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু মি‌ছি‌ল ক‌রে‌ছে বিষয়‌টি আমিও জান‌তে পে‌রে‌ছি। ত‌বে কাদের ব‌্যানা‌রে হ‌য়ে‌ছে এই মুহু‌র্তে বল‌তে পার‌ছি না। গত শুক্রবার কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরানো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন করতে দেখা যায়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। প্রয়াত একজন ক্রীড়া সংগঠককে নিয়ে আমির হামজার অসৌজন্যমূলক বক্তব্যে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বক্তব্যটি ২০২৩ সালের দাবি করে ফেসবুকে ভিডিও বার্তায় দুই দফায় দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31