IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> গোদাগাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

গোদাগাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে মাছ কিনতে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গত শনিবার (১৭ জানুয়ারি) ভোরে গোদাগাড়ী পৌরসভার রামনগর গোরস্থানের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মুনসুর রহমান (৫৩)। তিনি উপজেলার কাকনপাড়া গ্রামের মোঃ মুরাদ আলীর ছেলে। সে গোদাগাড়ী ৩১ শষ্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। বর্তমানে তিনি চিকিৎসা শেষে বাড়ীতে অবস্থান করছেন। এই বিষয়ে তিনি গোদাগাড়ী মডেল থানায় তিন জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর ৪টা ৩০ মিনিটের দিকে মুনসুর রহমান ভ্যানচালক আরিফ আলীকে নিয়ে মহিষালবাড়ী রেল বাজার মাছের আড়তে যাচ্ছিলেন। ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে তারা রামনগর গোরস্থানের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন জন অজ্ঞাতনামা যুবক তাদের পথরোধ করে।

এ সময় পথরোধের কারণ জানতে চাইলে দুই যুবক ধারালো অস্ত্র (কাস্তাই) দিয়ে মুনসুর রহমানের পিঠে এবং বাম পায়ের হাঁটুর নিচে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তিনি মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা তার শার্টের পকেট থেকে মাছ কেনার জন্য রাখা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া ভ্যানচালক আরিফ আলীর পকেটে থাকা ১৭ হাজার ৫০০ টাকা এবং ১২ হাজার ৯৯৯ টাকা মূল্যের একটি ভিভো (ঠওঠঙ ণ১২ং) স্মার্টফোন জোরপূর্বক কেড়ে নিয়ে আমনুরার দিকে পালিয়ে যায়।

আহত ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মুনসুর রহমান জানান, চিকিৎসার কারণে এবং পরিবারের সাথে আলোচনার পর থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার উপ পরিদর্শক এসআই আব্দুল কুদ্দুস বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। ঘটনার সময় ফাঁকা এলাকা হওয়ায় কেউ প্রতক্ষদর্শি নেই। তাদের মুখে মাস্ক থাকায় আহত মাছ ব্যবসায়ীও তাদের চিনতে পারেনি। তবে সিসি ক্যামেরা ফুটেজ আশেপাশে থাকলে তা দেখে সনাক্ত করার চেষ্টা করবো। তাছাড়া এই ঘটনার তদন্তে কোন ত্রুটি থাকবে না বলে জানান এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31