IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার

নিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত বহিষ্কার আদেশের চিঠি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার।

বহিষ্কৃত দুই নেতা হলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মঞ্জুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।

বহিষ্কার আদেশের চিঠিতে বলা হয়েছে, আপনারা নিয়ামতপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত, নীতি ও গঠনতন্ত্র অমান্য করে নওগাঁ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ডা. ছালেক চৌধুরীর পক্ষে, আরেক বহিষ্কৃত নেতা সাদরুল আমিন চৌধুরীর সঙ্গে মোটরসাইকেলযোগে এলাকায় ঘুরে ঘুরে প্রকাশ্যে ভোট প্রচারে অংশগ্রহণ করেছেন-যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও গুরুতর অপরাধ।

চিঠিতে আরও বলা হয়েছে, আপনাদের এই কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং নওগাঁ জেলা বিএনপির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার স্বার্থে নওগাঁ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনাদের উভয়কে নিজ নিজ পদসহ বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

আজ হতে আপনারা দলের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকবেন। একই সঙ্গে নওগাঁ জেলা বিএনপির আওতাধীন সকল নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আপনাদের সঙ্গে কোনো প্রকার দলীয় যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31