IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়েও স্পষ্ট সমর্থন পেলেন না মাচাদোমোহনপুরে গণভোটের প্রচারণা উপলক্ষে মিনি ম্যারাথন‘যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’বীরের রহস্যময় বার্তা, তারা সুতারিয়ার আচরণে বিচ্ছেদের আভাসরাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন জাফরুর ইসলামখালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা চলছেকেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধারগাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেররাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচাএককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে ইসলামী আন্দোলনগোষ্ঠীগত দ্বন্দ্বে কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে যুবদল-ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ২

নন্দীগ্রামে যুবদল-ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ২

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভকে কেন্দ্র করে যুবদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ ছাত্রদলের দুইকর্মীকে আটক করেছে।

আটককৃতরা হলেন, উপজেলা ছাত্রদল নেতা জুয়েল হোসেন (২৬) ও রবিউল ইসলাম (২৭)। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। রোববার বিকেলে পৌর শহরের মাজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রামে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে মাজগ্রাম দলীয় অফিসের সামনে সমাবেশ করে তারা। এ সময় হরতালের বিপক্ষে ছাত্রলীগ মিছিল বের করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে পুলিশ ছাত্রদলের দুই নেতাকে আটক করে।

উপজেলার যুবদলের আহŸায়ক শফিউল আলম সুমন বলেন, মিছিল শেষে আমাদের সমাবেশ চলাকালীন সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। এ সময় ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহম্মেদ বলেন, যুবদলের নেতাকর্মীরা আমাদের মোটর সাইকেল বহরে হামলা চালায়। তাদের সমাবেশে কোন হামলা করা হয়নি।

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031