IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনে ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দফের দরপতনে শেয়ারবাজারপোরশায় ইসলামী আন্দোলন নেতার জামায়াতে যোগদান
Home >> নগর-গ্রাম >> মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষের আশংকা

মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষের আশংকা

ধূমকেতু নিউজ ডেস্ক : নেত্রকোনার পূর্বধলায় একটি মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধর্মীয় মাহফিলকে সামনে রেখে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে নির্ধারিত তারিখ ও সময়ে ধর্মীয় মাহফিল স্থগিতের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

উপজেলা সদরের হিড়িভিটা গ্রামে হিড়িভিটা মফিজিয়া তালিমূল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ধর্মীয় মাহফিলকে সামনে রেখে এ উত্তেজনা বিরাজ করছে। ওই সংঘর্ষ এড়াতে নির্ধারিত তারিখ ও সময়ে ধর্মীয় মাহফিল স্থগিতের দাবিতে এলাকাবাসীর পক্ষে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর আবেদন করে বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও পূর্বধলা থানার ওসি বরাবরে অনুলিপি দিয়েছেন হিড়িভিটা গ্রামের জনৈক দুলাল তালুকদার।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উপজেলা সদরের হিরিভিটা গ্রামের আব্দুল মালেক তালুকদার বলেন, দুই মাস আগে মাদ্রাসা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে ওই মাদ্রাসার সভাপতি করা হয়। এখন কি কারণে তাকে বাদ দেওয়া হয়েছে বিষয়টি তার জানা নেই। এতে তার সমর্থকদের মধ্যে কিছুটা চাপা ক্ষোভ বিরাজ করছে।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি উপজেলা সদরের হিরিভিটা গ্রামের ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ বলেন, এর আগেও কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে গত বছর ৮ ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। যার কারণে ওই মাদ্রাসার ধর্মীয় মাহফিল পণ্ড হয়ে ছিল।

মাদ্রাসার মোহতামিম ও পরিচালক হাফেজ উমর ফারুক বলেন, দুইমাস আগে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হলেও ওই দিন কমিটি গঠন করা হয়নি। দেড়মাস আগে সর্বসম্মতিক্রমে যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে তাতে আব্দুল মালেক তালুকদারকে সভাপতি করা হয়নি।

মাদ্রাসার জমিদাতা হিরিভিটা গ্রামের নূরুল ইসলাম জানান, প্রায় ১ যুগ আগে এলাকায় ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে তার বাবা মৃত আমির উদ্দিন ও চাচা মৃত মফিজ উদ্দিন তাদের নিজ জমিতে ওই মাদ্রাসাটি স্থাপন করেন। এর পর মাদ্রাসাটি পুনঃনির্মাণ করে ২০১৮ সাল থেকে তার ভাগ্নে উপজেলার বাড়হা গ্রামের হাফেজ উমর ফারুক মাদ্রাসার মোহতামিম ও পরিচালকের দায়িত্ব পালন করছেন। মোহতামিম এককভাবে এ কমিটি গঠন করেননি। মাদ্রাসার বৃহৎ স্বার্থে সর্বসম্মতিক্রমে পার্শ্ববর্তী বারধার গ্রামের জনৈক মাজাহারুল ইসলাম সোহেল ওরফে শিল্পপতি সোহেলকে মাদ্রাসা কমিটির সভাপতি করায় এলাকায় একটি গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি স্থানীয় সাইফুল ইসলাম বলেন, গত বছর তিনি ওই মাদ্রাসার সভাপতি ছিলেন, কোন্দলের কারণে এক বছর যেতে না যেতেই তিনি তার পদ থেকে সরে এসেছেন। এর আগে ২০১৯ সালে যিনি সভাপতি ছিলেন তিনিও তার মেয়াদ
শেষ করতে পারেননি।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম জানান, ধর্মীয় মাহফিল স্থগিতের দাবিতে একটি লিখিত আবেদন তিনি পেয়েছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031