IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ-২: রহনপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের শেষ নির্বাচনী জনসভাধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক! তানোরে জনসভায় শরীফ উদ্দীনভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টের
Home >> নগর-গ্রাম >> শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা

শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের কাজির দেউড়িতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মামলা দুটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

সূত্র জানায়, ডা. শাহাদাত ছাড়াও দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে দুই মামলায়।

এর আগে সোমবার বেলা সাড়ে ৩টার দিকে কাজির দেউড়িতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হন বলে নিশ্চিত করে পুলিশ।

এ ঘটনার পরেই অভিযান চালিয়ে মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণিসহ বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। একইদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে আটক করা হয়।

ঘটনার পর মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী জানান, শাহাদাত হোসেনকে পুলিশ তুলে নিয়ে গেছে। এর আগে মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণিসহ বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় ও লাঠিচার্জ করে পুলিশ। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বেশ ক’জন নেতাকর্মী আহত হন।

চমেক মেডিকেলে পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, কাজির দেউড়ি এলাকায় সংঘর্ষের ঘটনায় ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে প্রিয়াংকা নামে এক নারী পুলিশ সদস্যও আছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, সোমবার বিএনপির নেতাকর্মীরা রাস্তায় সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের নিরাপদ স্থানে পার্টি অফিসের ভেতরে সভা করতে বলেন। এ নিয়ে তারা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে। দোকানপাটে ভাঙচুর চালায়। তারা সড়কে থাকা গাড়িও ভাঙচুর করে। পুলিশ বক্সেও হামলা করে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31