IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ভোটারদের ভালোবাসায় সিক্ত হন জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীচাঁপাইনবাবগঞ্জ-২: রহনপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের শেষ নির্বাচনী জনসভাধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক! তানোরে জনসভায় শরীফ উদ্দীনভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে সামান্য ঘটনায় ছেলে মেয়ে আটক, সালিশের নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা

নিয়ামতপুরে সামান্য ঘটনায় ছেলে মেয়ে আটক, সালিশের নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে সামান্য ঘটনাকে বিতর্কিত করে ছেলে মেয়েকে আটকের ঘটনা ঘটে। রোববার ১৮ এপ্রিল রাত সাড়ে ৮টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের আশনদী গ্রামে ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের আশনদী গ্রামের শফিকুল ইসলামের বাড়ীতে উপজেলা চন্দননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতির ছেলে রাশেদুজ্জামান জীবনকে গ্রামের কিছু উৎসুক লোকজন আটক করে সারা রাত শফিকুলের বাড়ীতে আটকে রাখে। সোমবার সকালে বিষয়টি নিয়ে মিমাংসার জন্য ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক তাঁর বাড়ীর সামনের বৈঠকখানায় ছেলে-মেয়ে, মেয়ের বাবা-মা ও কিছু উৎসুক ব্যক্তিদের তালাবদ্ধ অবস্থায় রেখে সালিশের নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

মেয়ের দাদী এ প্রতিবেদককে বলেন, রোববার রাতে ইফতারের কিছু পড়ে আমার ছেলের ভাইরার ছেলে চন্দননগর গ্রামের ইসরাফিলের ছেলে শান্ত ও তার বন্ধু চন্দননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান তোতার ছেলে রাশেদুজ্জামান জীবন (পরে নাম জানা যায়) আমাদের বাড়ীতে আসে। তখন আমার ছেলে ও ছেলে বৌ বিয়ের খাওয়ার জন্য মহাদেবপুরে বেড়াতে যায়। বাড়ীতে পুরুষ মানুষ না থাকার কারণে তাদের থাকতে বারণ করলে তারা চলে যাওয়ার জন্য বাড়ীর বাইরে যেতে লাগলে গ্রামের কিছু মানুষ আমাদের বাড়ীতে এসে তাদের আটক করে। আমি পরে জানতে পারি আমার ছেলের ভাইরার ছেলে ও বন্ধুর সাথে আরেক বন্ধু মোটরসাইকেল নিয়ে এসেছিল। সে বাইরে অবস্থান করছিল। তাঁর এলোমেলো কথার কারণে গ্রামের মানুষ আমাদের বাড়ী এসে তাদের আটক করে। তাদের সারারাত আটকে রেখে সকালে চেয়ারম্যানের বাসায় নিয়ে যায় মিমাংসার জন্য।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হকের সংগে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি জানেন না বলে এ প্রতিবেদককে বলেন। তিনি আরো বলেন, আমি ইউনিয়ন পরিষদে আছি। তাদের বলেছি তারা যদি সালিশ করতে চায় তাহলে তারা যেন পরিষদে আসে।

অথচ খরব নিয়ে জানা যায় সে সময় ছেলে-মেয়ে এবং কিছু উৎসুক জনতা চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হকের বৈঠকখানায় অবস্থান করছেন গেটের বাইরে তালা মেরে। আরো জানা যায়, সে সময় চেয়ারম্যান পরিষদে ছিলেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31