IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> নগর-গ্রাম >> সিংড়ায় ৪ লাখ টাকা দামের একজোড়া মহিষ ছিনতাই

সিংড়ায় ৪ লাখ টাকা দামের একজোড়া মহিষ ছিনতাই

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় ৪ লাখ টাকা দামের একজোড়া মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার ভোর রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চার মাথার গাড়া বাড়ি ব্রীজে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মহিষ মালিক বিয়াশ চকপাড়া গ্রামের রসুল ফকির।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বিয়াশ চকপাড়া গ্রামের রসুল,গাড়া বাড়ি গ্রামের বাচ্চু,ঠেঙ্গাপাকুড়ীয়া গ্রামের ছালাম ও সরিষা বাড়ি গ্রামের আব্দুল আলীম সহ এই চারজন এলাকায় যৌথভাবে মহিষ গাড়ীর ভাড়া বহন করে আসছিলেন। ঘটনার দিন ভোর ৪টায় গাড়া বাড়ি গ্রামের হযরত নামে এক কৃষকের ভুট্রার জমির ভাড়া বহন করার কথা ছিল তাদের। অন্য ৩ গাড়িয়াল ঠিক সময়েই হযরতের ওই ভুট্রার জমিতে পৌছেন। রসুল তার মহিষ গাড়ী নিয়ে ভোর ৪টায় বিয়াশ চার মাথার গাড়া বাড়ি ব্রীজে যেতেই ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল তার গাড়ী আটকায় এবং রসুলকে গামছা ও লুঙ্গির সাথে বেধে মারপিট শুরু করে। একপর্যায়ে আহত অবস্থায় তাকে ফেলে দুটি মহিষ ছিনতাই করে নিয়ে যান ওই দুর্বৃত্তের দল। পরে স্থানীয়রা খবর পেয়ে রসুলকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেন।

ভুক্তভোগী রসুল বলেন, আমি আশা ব্যাংক ও ঘরোয়া ভাবে মোট ৪ টাকা ঋণ নিয়ে গত দুই মাস আগে এই দুটি মহিষ কিনে ছিলাম। ইরি ধান ও ভুট্রা কাটার মৌসুমে প্রতিদিন এই এই গাড়ী দিয়ে ৫ থেকে ৬ হাজার টাকা ভাড়া পাচ্ছিলাম। তাই দিয়ে সংসার খরচ চালিয়ে ধীরে ধীরে ঋণের টাকাও পরিশোধ করতে ছিলাম। এখন আমার যে সর্বনাশ হলো তাতে আমি ঋণ কিভাবে পরিশোধ করবো আর সংসার কি ভাবে চালাবো।

সিংড়া থানার অফিসার ইনর্চাজ নুর-এ আলম সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news