IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষের ইন্তেকাল, উপজেলা প্রেসক্লাবের শোক

নিয়ামতপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষের ইন্তেকাল, উপজেলা প্রেসক্লাবের শোক

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

জানা যায়, তিনি সোমবার বেলা ১১টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

তিনি নিয়ামতপুর সরকারি কলেজর অধ্যক্ষ হিসেবে ২০১৫ সালর ১০ ফেব্রুয়ারী থেকে ২০২১ সাল ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত সুনামের সহিত উনার দায়িত্ব পালন করে গেছেন। এর পূর্বে তিনি সোনাইচন্ডি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষক হিসাবে ১৭ জুলাই ১৯৮৯ সাল হতে ১৫ এপ্রিল ২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে এবং ১৬ এপ্রিল ২০০৪ সাল হতে ৯ ফেব্রƒয়ারী ২০১৫ পর্যন্ত একই কলেজে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।

এদিকে আত্মীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনের জানাযার নামাজ মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৭টায় তাঁর গ্রামের বাড়ি নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনের মৃত্যুতে উপজেলা প্রেসক্লাব গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সভায় শোক প্রস্তাব পাশ করে শোকাহত পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়ে শোক প্রস্তাবে স্বাক্ষর করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সেলিম রেজা ডালিম, জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহান সা, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, কার্যনির্বাহী সদস্য নূরুন নবী, রাসিকুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক, রতন কুমার, ইমরান ইসলাম, শাকিল আহমেদ, আল মাহমুদ, কাশিদুর রহমান, হাদিসুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031