IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> যুবলীগ নেতাকে গুলি করে হত্যাচেষ্টা

যুবলীগ নেতাকে গুলি করে হত্যাচেষ্টা

ধূমকেতু নিউজ ডেস্ক : পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় শুভসহ তার সঙ্গে থাকা লোকজনের ওপর বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। তবে বোমা দুটি বিস্ফোরিত হয়নি।

সোমবার রাত ১১টার দিকে পৌরসভার উকিলপাড়া এলাকায় গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে যুগান্তরকে জানান পৌর যুবলীগের ওই নেতা। এ ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করছে।

শুভ অভিযোগ করে বলেন, ঘটনার রাতে স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের নিয়ে পৌর এলাকার ওয়ার্ডে যুবলীগের কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেন। এ লক্ষ্যে তিনিসহ পৌর যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ডে যান।

পরে রাত ১১টার দিকে শহরের উকিলপাড়ার তার বাসার সামনে আসেন। কিছুক্ষণ পর তার সঙ্গে থাকা নেতাকর্মীদের বিদায় দেওয়ার সময় হঠাৎ করে তিনটি মোটরসাইকেল শুভর বাসার সামনে আসে।

এ সময় মোটরসাইকেল থেকে হেলমেট পরা যুবকরা শুভকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যে পিস্তল বের করে গুলি ছোড়ে। এ সময় শুভ পাশের রাস্তায় লুটিয়ে পড়লে প্রাণে রক্ষা পান। গুলির শব্দ শুনে সঙ্গে থাকা নেতাকর্মীরা তাকে বাঁচাতে এগিয়ে এলে অন্য মোটরসাইকেলে থাকা যুবকরা তাদের লক্ষ্য করে পর পর দুটি হাতবোমা নিক্ষেপ করে পলিয়ে যায়।

বোমা দুটি অবিস্ফোরিত থাকে। একই রাতে সংঘবদ্ধ যুবকরা সিআইপাড়ার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবের বাসায় হামলা চালায়।

পৌর যুবলীগের ওই নেতা অভিযোগ করেন, এ ঘটনার প্রায় ১০ মিনিট পর সন্ত্রাসীরা সেলফোনে তাকে হত্যাচেষ্টা করার কথা স্বীকার করে বলে, বোমা ফুটেনি-তবে গুলি তো ফুটেছে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন যুগান্তরকে জানান, কিছু দিন ধরে শহরের বিভিন্ন স্থানে সোহাগ সিকদার নামে এক দুর্বৃত্ত তার দলবল নিয়ে শহরে মহড়া দিয়ে বেড়ালেও পুলিশ তাদের আটক করছে না।

বিগত দিনে সোহাগের বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে। দুদিন আগে তার নামে সদর থানায় আরেকটি মামলা হয়েছে।

তিনি অভিযোগ করে আরও বলেন, স্থানীয় ক্ষমতাশীল এক ব্যক্তির ছত্রছায়ায় থাকার কারণেই পুলিশ সোহাগ সিকদারকে গ্রেফতার করছে না।

এ বিষয়ে সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে বোমাসদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে। তবে উদ্ধারকৃত এ দুটো বোমা বা ককটেল নাকি অন্যকিছু তা পরীক্ষার পরেই জানা যাবে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031