IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় অবৈধ পুকুর খনন, রাতভর অভিযানে ৫টি ভেকুর ব্যাটারি জব্দনিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকারগণভোট প্রচারণায় বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিতবাগমারায় চেয়ারম্যান গোলাম রব্বানী’র ২৬তম মৃত্যু বার্ষিকী আজমিঠুনদের অজ্ঞাত নম্বর থেকে হুমকি, ব্যবস্থা নেবে বিসিবি৪১ বছর বয়সে ফিট থাকতে যা খান সিদ্ধার্থ মালহোত্রাশীতার্ত মানুষের জন্য গাইবে ৪ ব্যান্ডপ্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জল
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ আদালতের

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ আদালতের

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোয়েন্দা শাখা ডিবি পুলিশ হেফাজতে নির্যাতন ১ ব্যক্তির মৃত্যুর ঘটনায় র‌্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেন, ভোলাহাট আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু কাহার। সোমবার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কয়েকটি গণমাধ্যমের সংবাদের বরাত দিয়ে নির্দেশনায় আদালত উল্লেখ করেন, সংবাদটি ব্যাপকভাবে প্রচারিত ও প্রকাশিত হয়েছে এবং সংবাদটি আদালতের গোচরীভূত হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন, সংবাদটি ব্যাপকভাবে বিশ্লেষণ করে প্রতীয়মান হয়েছে সানাউল হক বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পুলিশের অমানবিক নির্যাতনে মারা গেছে সানাউল। নির্যাতনের সময় সানাউল পানি পান করতে চাইলে দেয়নি পুলিশ। পত্রিকার রিপোর্টে আরও দেখা যায়, আটকের পর তাকে ব্যাপক নির্যাতন করা হয়।

আদালত বলেন, আরও জানা যায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে লাশের হাঁটুসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায় বলে নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক জানান। এরূপ কার্যক্রম বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৫(৫) সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রচলিত আইন ও মানবতাবিরোধী। এ অপরাধ ১৮৯৮ এর ১৯০(১)(ঈ) ধারা অনুযায়ী আমলে গ্রহণ করা হলো।

সার্বিক বিবেচনায় বিষয়টি তদন্ত করার জন্য কোম্পানি অধিনায়ক সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) র‌্যাব-৫ রাজশাহীকে নির্দেশ দেন আদালত এবং আগামী ৯ মে তারিখের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি অধিনায়ক মেজর সাকিব আদালতের নির্দেশনা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা পেলে তো আমাদের কাজ করতেই হবে। ইতোমধ্যে আমরা তদন্তের কাজ শুরু করেছি। তদন্ত সম্পন্ন হলে নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন আদালতে জমা দেব। তিনি জানান, এ বিষয়ে আমরা কোনো প্রেয়ার দিইনি। আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ভোলাহাটে গোয়েন্দা পুলিশের নির্যাতনে সানাউল হক বিশ্বাস নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ করে তার পরিবার। নিহত সানাউল ভোলাহাট উপজেলার চাঁনশিকারী গ্রামের মৃত মুর্শেদ বিশ্বাসের ছেলে। পরিবারের অভিযোগ, পুলিশের অমানবিক নির্যাতনে মারা গেছে সানাউল। পরিবার আরও অভিযোগ করে, নির্যাতনের পর তার ভাই বারবার পানি পান করতে চাইলেও পুলিশ দেয়নি। ডিবি পুলিশ মাঝে মধ্যেই তার কাছে টাকা চাইত। তাকে ধরার পর ১০ লাখ টাকা চেয়েছিল। এক পর্যায়ে ২ লাখ টাকা দাবি করে এবং তা দিতে অস্বীকার করায় এ নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সানাউল। সে মাদক ব্যবসায়ী না, সানাউল মাদকসেবি ছিল।

তবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম এসব অভিযোগ অস্বীকার করে জানান, মাদক মামলার পলাতক আসামী সানাউল পালিয়ে যাবার সময় পড়ে গিয়ে পায়ে ও বুকে আঘাত পাবার পর হাসপাতালে নেয়ার পর হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে মারা যান সানাউল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031