IMG-LOGO

রবিবার, ২৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> নগর-গ্রাম >> ইউপি সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমানের মাস্ক বিতরণ

ইউপি সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমানের মাস্ক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান নিজস্ব অর্থায়নে মাস্ক বিতরণ করেছেন।

ওই ওয়ার্ডের আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে মঙ্গলবার বিকেলে উপজেলার নিশ্চিন্তপুর মোড় ও খোট্টাপাড়া মোড় এলাকায় করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে স্থানীয় ব্যবসায়ী, পথচারী, অটো চালক, ভ্যান চালকসহ ৪ নং ওয়ার্ডে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করেন।

করোনা সংক্রমণ রোধে নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং পবিত্র ঈদ-উল-ফিতরের অগ্রীম শুভেচ্ছা বিনিময় করেন ইউপি সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাপাহার উপজেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এসময় গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য প্রবীন নেতা মোহাম্মদ আলী, ৪ নং ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দীন, বাংলাদেশ ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রেজাউল করিমসহ শাতাধিক কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031