IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের দাফন সম্পূন্ন

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের দাফন সম্পূন্ন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ যোহর ডাকবাংলা মাঠে তার নামাজে জানাজা নামাজ শেষে তাকে তার বাড়ির পাশে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, শুক্রবার (৭মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের পীড়ার মোড় নামক স্থানে মোটর সাইকেল ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটলে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানান, ওইদিন রাতে নওগাঁ থেকে দুই যুবক মোটর সাইকেল যোগে মহাদেবপুরে আসার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক্টরের সাথে সজোরে ধাক্কা খেলে মোটর সাইকেল আরোহী দুই যুবকই গুরুতর আহত হন। স্থানীয়রর তাদের দ্রুত উদ্ধার করে তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে এক জনের অবস্থা আশংকা জনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টা ৪৫ মিনিটে তিনি মারা যান। নিহত যুবক উপজেলা সদরের কাচারী পাড়ার (নতুন ব্রিজ সংলগ্ন) মরহুম দবির উদ্দিন সরকারের তৃতীয় পুত্র পাভেল (৩৬)।

এ দুর্ঘটনায় গুরুতর আহত অন্য যুবক বকচত্তর এলাকার বেনুর পুত্র সবুজ (৩৫) বলে জানা যায়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে নিহত পাভেলকে এক নজর দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ তার বাড়িতে সমবেত হন।

শনিবার বাদ যোহর ডাকবাংলা মাঠে তার জানাজার নামাজেও হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

নিহত পাভেলের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে পাভেল ও তার বন্ধু সবুজ নওগাঁ যান আরেক বন্ধুর সঙ্গে দেখা করতে। সেখানেই ইফতার শেষে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার নিকট দোয়া চাওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30