IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আমগাছে ঢিল ছোড়া নিয়ে সংঘর্ষ

আমগাছে ঢিল ছোড়া নিয়ে সংঘর্ষ

ধূমকেতু নিউজ ডেস্ক : মাদারীপুর জেলার শিবচরে আম গাছে ঢিল ছোড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক রাকিব খালাসি (২৪)কে প্রথমে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা, পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

শনিবার (৮ মে) রাত নয়টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে দত্তপাড়া এলাকার বেপারীকান্দি গ্রামের ফারুক খালাসীর ছেলে তাওসিফ (১২) পাশ্ববর্তী মঙ্গল হাওলাদারের আমগাছে ঢিল ছুড়ে। এ নিয়ে বিকেলে কথা কাটাকাটি হয়। ওই সূত্র ধরে রাত ৮টার দিকে মঙ্গল হাওলাদারসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাওসিফদের বাড়িতে হামলা চালায়।

এ সময় তাওসিফের মা রুবি বেগমকে (৪৫) মারধর করে। বাঁধা দিতে গেলে তাওসিফের ভাই রাকিব খালাসীকে তুলে নিয়ে পাশের কলাবাগানে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। প্রতিবেশীরা এগিয়ে আসলে তারাও আঘাতপ্রাপ্ত হন। এর মধ্যে কালু মিয়া (৩৭), সাবিনা বেগম (৩২) এবং উর্মি বেগম (তৃতীয় লিঙ্গ) আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাকিব ও তার মা রুবি বেগমকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাত সাড়ে ১১টায় রাকিবের মৃত্যু হয়।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাত বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news