IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় দশ হাজার অসহায় মানুষ পেল ঈদ পোশাক

কুষ্টিয়ায় দশ হাজার অসহায় মানুষ পেল ঈদ পোশাক

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে ঈদ ও করোনাকালীন কর্মহীন হয়ে পড়া দশ হাজার নারী পুরুষকে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে। এর মধ্যে ছিল আট হাজার ৪০০ পিস শাড়ি, এক হাজার পিস লুঙ্গি এবং ছয় হাজার ৫০ পিস পাঞ্জাবি।

অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরের ন্যায় এবারও কুষ্টিয়ার মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন ব্যক্তিগত উদ্যোগে এ নতুন পোশাক উপহার দেন।

সোমবার (১০ এপ্রিল) সকাল ৯ টায় মিরপুর উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ উপহার সামগ্রি বিতরনের উদ্বোধন করেন কামারুল আরেফিনের মা খোদেজা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের স্ত্রী শামসুন্নাহার সেফালি আরেফিন, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর আলম বাচ্চু, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য সামসুল আরেফিন অমূল্য, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম।

মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়াটাই সবচেয় বড় আনন্দের বিষয়। আমি চাই সর্বদা অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। অসহায় মানুষগুলো শাড়ি, লুঙ্গি এবং পাঞ্জাবি পাওয়ার পরে তাদের খুশিই আমার কাছে সবচেয়ে দামি। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের এসব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানো উচিৎ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31