IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে মাছ চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে ১৪ পরিবার

নন্দীগ্রামে মাছ চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে ১৪ পরিবার

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মহাকুড়ি মৌজার কাগজী পুকুরে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে ওই গ্রামের ১৪টি পরিবার। এর মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন মহিলা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কাগজী পুকুর পুনরায় খনন করা হয়েছে। আর এ কাজটি বাস্তবায়ন করেছে বগুড়া জেলা মৎস্য দপ্তর।

এই স্কীমের মোট আয়তন ০.৬৯ হেক্টর আর পুনরায় খনন করা হয়েছে ০.৪৯ হেক্টর জলায়তন। এ পুকুর পুনরায় খননের জন্য ৭ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ ছিল। ২৫ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কাগজী পুকুর পুনরায় খনন কাজ সম্পন্ন করা হয়।

সুফলভোগী মাছ চাষী সুদার্শন চন্দ্র জানান, এবারের বর্ষাকালে পুকুরে পানি জমলেই মাছের পোনা পুকুরে ছাড়বো। আমরা সবাইমিলে এই পুকুরে খুব যত্নসহকারে মাছ চাষ করি। আমাদের পরিবারের উপার্জনের একটি বড় পথ এই পুকুর।

ইউপি সদস্য উত্তম কুমার জানিয়েছে, পুকুরটি মাছ চাষের উপযোগী করেই পুনরায় খনন কাজ সম্পন্ন করা হয়েছে। এখন মাছ চাষের প্রস্তুতি চলছে। আশাকরি এ পুকুরে ভালো মাছ চাষ হবে। এতে স্বাবলম্বী হবে সুফলভোগীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news