IMG-LOGO

রবিবার, ২৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে বিশেষ লকডাউনের প্রথম দিনে তৎপর প্রশাসন

নিয়ামতপুরে বিশেষ লকডাউনের প্রথম দিনে তৎপর প্রশাসন

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে করোনা সংক্রমন আশংকা জনক হারে বৃদ্ধি পাওয়া বৃহস্পতিবার রাত ১২.০১ মিনিট থেকে চলছে বিশেষ লকডাউন। ১৫টি বিধি নিষেধ দিয়ে জেলা প্রশাসক ইতি মধ্যে একটি নিদের্শনা জারি করেছেন। লকডাউনের প্রথম দিনে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন পুরো উপজেলায় ব্যাপক তৎপরতা চালিয়েছে। উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ মোড়, রাস্তা এমনটি গ্রামে গ্রামে গিয়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। দিনব্যাপি মাইকিং করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না হওয়ার। বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, অফিসার ইনচার্জ হুমায়ন কবির সারা দিন উপজেলা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়িয়েছেন। সরকারী বিধি নিষেধ অমান্য করে দোকান খুলে রাখার জন্য উপজেলা সদরের মামুন কালেকশন এন্ড সাজঘর দোকানের মালিককে তাৎক্ষনিক ১ হাজার টাকা জরিমানা করা হয়। বরেন্দ্র শিশু পার্কে টিকটক ভিডিও সুটিং করার নামে মামা ভাগ্নিকে মৌখিক মুচলেকা নিয়ে ছেড়ে দেন এবং পার্কে তালা মেরে বন্ধ করে দেন।

উপজেলার জোনাকীর মোড়, আজাদের মোড়, বাঘরাইল মোড়, ঘুঘুডাঙ্গার (টগরইল) মোড়, ধানসুরার মোড়, সারসডাঙ্গার মোড়, আড্ডা মোড়, শিবপুর বাজারসহ উপজেলার আভ্যন্তরীণ বিভিন্ন মোড়ে পুলিশের তৎপরতা চোখে পড়ার মত। সকলকে সরকারী নির্দেশনা পালনে বাধ্য করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা বলেন, আমরা উপজেলাকে সুরক্ষার জন্য সরকারী নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাবো। উপজেলাবাসীর কাছে আবেদন আপনারা সকলে সরকারী নির্দেশনা মেনে চলুন, অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না।

অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, আমার পুলিশ বাহিনী ২৪ ঘন্টা তৎপর রয়েছে। সকলের সহযোগিতা পেলে আমরা অবশ্যই নিয়ামতপুর উপজেলাকে করোনামুক্ত করতে সক্ষম হবো।

দিনব্যাপি অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031