IMG-LOGO

রবিবার, ১৮ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিলশেষ ম্যাচেও হারলো নোয়াখালীশিশু কোলে নিয়ে মায়ের গান শুধু আদর নয়, জানুন পেছনের বিজ্ঞানস্বামী কি মগজধোলাই করেছিলেন ইসলামের পথে আসা অভিনেত্রী সানা খানের?‘গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা ব্যর্থ হলে শোক সমাবেশ চলতেই থাকবে’নাটোর-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচিইসি ভবন ঘিরে অবস্থান কর্মসূচি ছাত্রদলেরগোদাগাড়ীর সুলতানগঞ্জ-ভারতের মুর্শিদাবাদের ময়া নৌবন্দর চালু হলেও বছর না ঘুরতেই কার্যত স্থবিরকুষ্টিয়ায় ড্রাম ট্রাকের তাণ্ডবে বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকিতে হাজারো মানুষগ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি, ইউরোপীয় নেতাদের নিন্দাতারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সাক্ষাৎ
Home >> নগর-গ্রাম >> বগুড়ায় গাক চক্ষু হাসপাতাল পরিদর্শনে মেয়র লিটন

বগুড়ায় গাক চক্ষু হাসপাতাল পরিদর্শনে মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : বগুড়ায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) পরিচালিত চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃস্পতিবার দুপুরে বগুড়া গাক চক্ষু হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় রাসিক মেয়র বলেন, হাসপাতালটির কার্যক্রম আমাদের মুগ্ধ করেছে। এটির চিকিৎসা সেবার মান যেমন উন্নত তেমনি স্বচ্ছল মানুষদের পাশাপাশি দরিদ্রদের জন্য বিনামূল্যে সেবা পাওয়ার যে সুবিধা রেখেছে সেটা সত্যিই প্রশংসনীয়।

রাসিক মেয়র রাজশাহীতেও এমন একটি হাসপাতাল গড়ে তোলার ব্যাপারে সম্মত হওয়ায় গাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাজশাহী বিভাগের জেলাগুলো থেকে প্রতি বছর প্রায় ৩ লাখ মানুষ চোখসহ নানা রোগের চিকিৎসার জন্য ভারতে যায়। এতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তবে গাকের মত এধরণের আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। মেয়র লিটন গাকের অন্যান্য কার্যক্রমেরও প্রশংসা করেন। তিনি বলেন, দৃষ্টিনন্দন ভবনই বলে দেয় গাক তার কাজের ক্ষেত্রে কতটা রুচিশীল।

গাক টাওয়ারে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক ড. সাইদুজ্জামান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বক্তৃতা করেন। গাক এর সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সমাপনী বক্তৃতায় গাকের নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন সংস্থার বিভিন্ন কার্যক্রমের বর্ণনা করেন। তিনি জানান, গাক টাওয়ারের পাশেই তাদের বিশেষায়িত একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এজন্য তিনি বগুড়াবাসীর সহযোগিতা চান।

এর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন শহরের বনানী এলাকায় গাক টাওয়ারে এসে পৌঁছালে সংস্থার প্রধান ড. খন্দকার আলমগীর হোসেন তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। পরে তাকে নিয়ে চক্ষু হাসপাতালের পাশাপাশি গাকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মতবিনিময় সভায় রাসিক মেয়রকে গার্ক এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031