IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিশিষ্ট বিশিষ্ট লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ‘দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে’তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাইমহাদেবপুরে চোলাইমদসহ আটক ৩মহাদেবপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত, আহত ৪সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকরাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতকার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিতগোদাগাড়ীতে নবনির্বাচিত এমপির উপজেলা প্রশাসনের সামাজিক ও পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময়রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেটবিক্রি দায়ে দশ হাজার টাকা জরিমানাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদনরোজা রেখেও আমরা কাজ করি, চিত্রনায়িকা বুবলীনওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোরচক্রের দুইজন সদস্য আটকইউএনও মোনাব্বর হোসেনের নির্ভীক তত্ত্বাবধানে তারাগঞ্জে সুষ্ঠু নির্বাচনচাকরির সুযোগ যমুনা ব্যাংকেমন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন
Home >> নগর-গ্রাম >> স্বাস্থ্যবিধি মেনে বিনোদন কেন্দ্র খোলার দাবি

স্বাস্থ্যবিধি মেনে বিনোদন কেন্দ্র খোলার দাবি

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে বন্ধ নাটোরের পর্যটন কেন্দ্রগুলো। গত ছয় মাসে জেলার পর্যটন খাত প্রায় কোটি টাকার রাজস্ব হারিয়েছে। পর্যটন কেন্দ্র ঘিরে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোও মন্দা সময় কাটাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে জেলার পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার দাবি সংশ্লিষ্টদের।

নাটোরের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র রানী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন এবং চলনবিল ও হালতি বিলের ডুবন্ত সড়ক এলাকার বিশাল জলরাশি।

বৈশ্বিক মহামারী করোনার কারণে গত মার্চ থেকে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ। লকডাউন শিথিল হওয়ায় দর্শণার্থীরা আসলেও ফিরে যেতে হচ্ছে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনোদন কেন্দ্র ঘিরে গড়ে ওঠা ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, বন্ধ থাকার কারণে আমাদের এলাকার ব্যবসা ভেঙে পড়েছে। এগুলো খুলে দিলে সবচেয়ে ভাল হয়।

দর্শণার্থীরা জানান, উত্তরা গণভবনে ঘুড়তে এসেছিলাম কিন্তু দেখছি বন্ধ। তাই চলে যাচ্ছি। অন্য আরেকজন জানান, লকডাউনে অনেক দিন ঘরে বসেছিলাম, ভালো লাগছে না তাই ঘুরতে এসেছিলাম। এসে দেখছি বন্ধ।

গত ছয় মাসে শুধুমাত্র উত্তরা গণভবন প্রায় ৩৫ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে।

নাটোর উত্তরা গণভবনের সহকারী হিসাব কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, এখন যদি খুলে দেয় তাহলে আমরা এই ঘারতিটা পুষিয়ে উঠতে পারবো। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করবো বিশেষ বিবেচনা করে খুলে দেওয়ার জন্য।

জেলা প্রশাসন বলছে, ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো খুলে দিতে শিগগিরই সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।

নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, স্বাভাবিকভাবে যেটা আসতো তার চেয়ে বেশি দেখতে আসবে এবং আমরা যে রাজস্ব পেতাম সেটাও পুষিয়ে নিতো পারবো।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হলেও নাটোরের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার পক্ষে বিভিন্ন পেশাজীবী ও দর্শনার্থীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31